National

আম্বানিদের কোনও ক্ষতি করতে চায় না! হুমকি চিঠি ‘ভুয়ো’ বলে পাল্টা বার্তা জঈশদের

0
(0)

খবর লাইভ : আম্বানিদের কোনও ক্ষতি করতে চায় না, তাদের লড়াই নরেন্দ্র মোদির বিরুদ্ধে। সোমবার এমনই বার্তা দিল জঈশ-উল-হিন্দ জঙ্গি সংগঠন। এমনকি মুকেশ আম্বানির বাড়ির সামনে বিস্ফোরক রাখার দায় স্বীকার করা চিঠিও তাদের ছিল না, কোনও হুমকি চিঠিও দেয়নি বলে দাবি জানিয়েছে জঈশরা। যা নিয়ে তদন্তে নতুন করে জট পাকল।
এদিন জইশ উল হিন্দ যে বার্তা দিয়েছে তাতে উল্লেখ রয়েছে, ‘আমাদের লড়াই মুকেশ আম্বানির সঙ্গে নয়। তারা বিশ্বাসঘাতকদের টাকা নেয় না। আম্বানিদের কোনও ক্ষতি করব না আমরা। আমাদের লড়াই বিজেপি এবং আরএসএস ফ্যাসিবাদের বিরুদ্ধে। ভারতে মুসলিমদের উপর যে নির্মম অত্যাচার চালাচ্ছেন নরেন্দ্র মোদি, তার বিরুদ্ধে আমরা লড়াই করছি। আমাদের লড়াই ধর্মনিরপেক্ষ গণতন্ত্রের বিরুদ্ধে।’ গতকাল মুকেশ আম্বানিকে হুমকি দেওয়ার যে চিঠি ছড়িয়ে পড়েছে তা তাদের দেওয়া নয় এবং ভুয়ো বলে দাবি জানিয়েছে জঈশ-উল-হিন্দ।
জঈশদের এই বার্তাতেউ তদন্তে জট পেকেছে। জঈশরা যদি মুকেশ আম্বানির বাড়ির সামনে বিস্ফোরক না রেখে থাকে, হুমকি চিঠি না দিয়ে থাকে, তাহলে কারা করল? কেনই বা তারা জঈশ-উল-হিন্দের নাম নিল? আর যদি জঈশ করে থাকে তাহলে কেন বিষয়টিকে ভুয়ো বলে এড়িয়ে যাচ্ছে? এখন এই সব প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করছেন তদন্তকারীরা।
প্রসঙ্গত, রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানির বাড়ির সমানে থেকে বৃহস্পতিবার একটি পরিত্যক্ত গাড়ি উদ্ধার হয়েছে। সেটি থেকে পাওয়া গিয়েছে ২০টি জিলেটিন স্টিক। এছাড়াও চালকের পাশের আসনে পাওয়া গিয়েছে একটি ব্যাগ। সেটি থেকে উদ্ধার হয়েছে একটি হুমকি চিঠি। আম্বানি পরিবারকে উদ্দেশ্য করে লেখা ওই চিঠিতে লেখা হয়েছে, ‘নীতা ভাবি, মুকেশ ভাইয়া, এটা শুধু একটি ট্রেলার। পরের বার মালপত্র ভর্তি করে তোমাদের কাছে গাড়ি যাবে।’ এরপর গতকাল এই ঘটনার দায় স্বীকার করে মুকেশ আম্বানিকে প্রাণনাশে হুমকি দিয়ে একটি চিঠি দেয় জঈশ-উল-হিন্দ জঙ্গি সংগঠন।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *