National Special News Special Reports

কর্নাটকে ট্রাম্পের এআই ভিডিও দেখিয়ে ২ কোটি টাকার বেশি প্রতারণা

0
(0)

খবর লাইভ : কর্নাটকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ডোনাল্ড ট্রাম্পের ভুয়া ভিডিও তৈরি করে প্রায় ২০০ জনের কাছ থেকে ২ কোটি টাকার বেশি প্রতারণা করা হয়েছে। এই ঘটনায় স্থানীয় পুলিশ তদন্ত শুরু করেছে, তবে এখনও পর্যন্ত কোনও গ্রেফতার হয়নি।

ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী, একটি ভিডিওতে ডোনাল্ড ট্রাম্প তাঁর মালিকানাধীন হোটেলগুলিতে বিনিয়োগের আহ্বান জানাচ্ছিলেন। ভিডিওতে বলা হচ্ছিল, বিনিয়োগ করা টাকার দ্বিগুণ ফেরত দেওয়া হবে। এই ভিডিও দেখে অনেকেই আকৃষ্ট হন এবং একটি মোবাইল অ্যাপ ডাউনলোড করে ব্যাঙ্কের নথি জমা দেন।

প্রাথমিকভাবে, বিনিয়োগকারীদের ১৫০০ টাকা দিয়ে নাম নথিভুক্ত করতে বলা হত, এরপর প্রতি দিন ৩০ টাকা করে ফেরত দেওয়া হত। এইভাবে অনেকেই বিনিয়োগ করা টাকার অধিক লাভ করছিলেন। কিন্তু পরে বড় অঙ্কের টাকা বিনিয়োগ করতে বলা হয়, কিন্তু সেই টাকা আর ফেরত পাননি কেউই।

পুলিশ সূত্রে জানা গেছে, কর্নাটকের টুমাকুরু, মেঙ্গালুরু, হাভেরি এলাকায় প্রায় ২০০ জনের সঙ্গে প্রতারণা করে ২ কোটি টাকা লুট করা হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা ভুয়া ভিডিও বা অডিওর মাধ্যমে প্রতারণার ঘটনা দিন দিন বাড়ছে। এই ধরনের প্রতারণা থেকে বাঁচতে, কোনও অজানা লিঙ্কে ক্লিক না করা, সন্দেহজনক অ্যাপ ডাউনলোড না করা এবং ব্যক্তিগত তথ্য শেয়ার না করার পরামর্শ দেওয়া হচ্ছে।
এই ঘটনায় কর্নাটক পুলিশ তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *