খবর লাইভ : ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। সোমবার থেকে গার্হস্থ্য এলপিজি ভর্তুকিহীন রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম হচ্ছে ৮৪৫ টাকা ৫০ পয়সা। ডিসেম্বর থেকে এখনও পর্যন্ত মোট ২২৫ টাকা বাড়ল এলপিজি সিলিন্ডারের দর।
গত ফেব্রুয়ারিতে ৩ দফায় এলপিজি সিলিন্ডারের দাম ১০০ টাকা বাড়ে। এরপর ফের বাড়ল রান্নার সিলিন্ডারের দাম। সোমবার থেকে আরও ২৫ টাকা দাম বাড়ে সিলিন্ডারের। ডিসেম্বরে দু’দফায় বাড়ে ১০০ টাকা। এরপর ফেব্রুয়ারিতে আবার দু দফায় ১০০ টাকা বাড়ে। ফলে প্রশ্ন উঠছে, মার্চে গ্যাসের দাম বৃদ্ধি কি ২৫ টাকাতেই সীমাবদ্ধ থাকবে?
রাষ্ট্রয়ত্ত্ব তেল সংস্থাগুলি ঘোষণা করে, আজ, ১ মার্চ থেকে ১৪.২ কিলোগ্রামের ভর্তুকিহীন সিলিন্ডারের দাম কলকাতায় ২৫ টাকা বেড়ে হচ্ছে ৮৪৫ টাকা ৫০ পয়সা। এদিকে লাগাতার মূল্যবৃদ্ধির জেরে মাথায় হাত আমজনতার।



