National Special News Special Reports

মুম্বই ট্রেন বিস্ফোরণে দোষী সাব্যস্ত ১২ জনকে নিয়ে বম্বে হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের 

0
(0)

খবর লাইভ : গত ২০০৬-এর মুম্বই ট্রেন বিস্ফোরণে দোষী সাব্যস্ত ১২ জনকেই মুক্তি দিয়েছে বম্বে হাইকোর্ট। সেই রায়ের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছিল মহারাষ্ট্র সরকার। বৃহস্পতিবার বম্বে হাইকোর্টের সেই রায়ে স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত। তবে সুপ্রিম কোর্ট এটাও জানিয়েছে, বেকসুর খালাস পাওয়া ওই ১২ জনকে ফের গ্রেফতার করা যাবে না।

প্রসঙ্গত, ২০০৬ সালে মুম্বইয়ে ধারাবাহিক ট্রেন বিস্ফোরণে নিহত হয়েছিলেন ১৮৯ জন। আহত হয়েছিলেন ৮০০ জনেরও বেশি। সেই ঘটনায় ২০১৫ সালে নিম্ন আদালত ১২ জনকে দোষী সাব্যস্ত করেছিল। তাঁদের মধ্যে পাঁচজনকে মৃত্যুদণ্ড এবং অন্যদের যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। বিস্ফোরণের উনিশ বছর পর গত সোমবার বম্বে হাইকোর্ট সকল অভিযুক্তকে বেকসুর খালাস ঘোষণা করেছে। নিম্ন আদালতের আদেশ বাতিল করে হাইকোর্টের বিচারপতি অনিল কিলোর এবং বিচারপতি শ্যাম চন্দকের বেঞ্চ জানিয়েছিল, অভিযুক্তদের বিরুদ্ধে অপরাধ প্রমাণ করতে সরকার পক্ষ ‘সম্পূর্ণ ব্যর্থ’ হয়েছে। হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় মহারাষ্ট্র সরকার।

বৃহস্পতিবার মহারাষ্ট্র সরকারের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, ‘রায়ে স্থগিতাদেশ দেওয়া হোক। কারণ এই রায় মহারাষ্ট্র কন্ট্রোল অফ অর্গানাইজড ক্রাইমস অ্যাক্টের (এমসিওসিএ) অধীনে থাকা একাধিক গুরুত্বপূর্ণ মামলায় প্রভাব ফেলতে পারে।’

এরপরই সুপ্রিম কোর্টের বিচারপতি এমএম সুন্দরেশ এবং এন কোটিশ্বর সিংয়ের বেঞ্চ জানায়, হাইকোর্টের রায়কে দৃষ্টান্ত হিসেবে গণ্য করা হবে না। এই রায়ে স্থগিতাদেশ দেওয়া হল। মামলায় অভিযুক্ত ১২ জনকে নোটিশ ধরাতে বলেছে শীর্ষ আদালত। তবে হাইকোর্ট তাঁদের যে মুক্তির নির্দেশ দিয়েছে, সেটা বহাল থাকবে। তাঁদের ফের জেলে পাঠানো হবে না।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *