Special News Special Reports State

শাসক দলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল শিলিগুড়ির বাগরাকোট

0
(0)

খবর লাইভ : শাসক দলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল শিলিগুড়ির বাগরাকোট। অশান্তি থামাতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয়েছে পাথর। এলাকার পরিস্থিতি বর্তমানে থমথমে। বিশাল বাহিনী মোতায়েন করা হয়েছে।

বুধবার দুপুর ২টো নাগাদ ঝামেলা শুরু হয়। বাগরাকোট রেল ক্রসিংয়ের দুই পারে জমা হতে থাকে উত্তেজিত জনতা। দু’পক্ষই একে অপরের দিকে পাথর  ছুঁড়তে থাকে। অনেকের হাতে ছিল লাঠি, লোহার রড।

এদিন দফায় দফায় উত্তেজনা ছড়ায়। টিকিয়াপাড়ার দিক থেকে প্রথমে পাথর ছোঁড়া হয় বলে বাগরাকোটের বাসিন্দাদের অভিযোগ। এনিয়ে তাঁরা পুলিশের ভূমিকায় ক্ষোভ উগরে দেন। কয়েকটি বাড়ি, টোটো ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ।

ঘটনার সূত্রপাত একটি ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে। ম্যাচের দিন ঝামেলা হয়েছিল। অভিযোগ, সেই ঘটনার পর ডাঙ্গিপাড়ার একদল তরুণ বাগরাকোটের এক তরুণকে তুলে নিয়ে গিয়ে মারধর করেন। মঙ্গলবার থেকেই বিষয়টি নিয়ে বাগরাকোটে চর্চা চলছিল। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সরব হন বাসিন্দারা। এরপর এদিন পরিস্থিতি চরমে ওঠে।

রেল ক্রসিংয়ের দু’পারে জমা হন দুই গোষ্ঠীর লোকেরা। সামাল দিতে ঘটনাস্থলে হাজির হয় শিলিগুড়ি থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হয় তাদের। পুলিশ বাধ্য হয়ে মৃদু লাঠিচার্জ করে। পরে ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল। এতে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। বাগরাকোট ও টিকিয়াপাড়া এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। মোতায়েন রয়েছে পুলিশ।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *