Special News Special Reports State

গড়িয়াহাট আইটিআই কলেজেও চলছে মনোজিৎ মডেল, মধ্যরাতে কলেজে মদ্যপান থেকে ভোজপুরী গান

0
(0)

খবর লাইভ : এবার দক্ষিণ কলকাতার নামি কলেজে আরেক ‘দাদা’র দাপাদাপি ! গড়িয়াহাট ITI কলেজেও নাকি বছরের পর বছর ধরে চলছে ‘মনোজিৎ মডেল’! কসবাকাণ্ডর পর মনোজিতের বিতর্কিত আচার আচরণ সামনে আসার পর , গড়িয়াহাট ITI কলেজের ক্যাম্পাসে শুরু হয়েছে বিক্ষোভ। প্রতিবাদ জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। শুধু কলেজের ছেলেমেয়েরা নয়, এই ‘দাদা’র দাপটে অতিষ্ঠ পড়শিরাও।

এক যুগ পেরিয়ে গিয়েছে পাশ করে গিয়েছেন কলেজ। অথচ এখনও ঘর-বাড়ি কলেজ। সেখানেই তাক কথায় সকলে ওঠে বসে। সেখানেই চলে তার নিয়ম। এবার দক্ষিণ কলকাতার নামি কলেজে আরেক ‘দাদা’র দাপাদাপি !

অভিযোগ, দক্ষিণ কলকাতার প্রাণকেন্দ্র গড়িয়াহাটে  ITI কলেজে মনোজিৎ ঘনিষ্ঠ সঞ্জয় চৌধুরীর দাপট চলছে বহুকাল ধরে। তিনি ১৩ বছর আগে পাশ করে গিয়েছেন। অথচ রোজ তাঁর এখানে যাতায়াত। একেবারে মৌরসি পাট্টা চলে তাঁর। কলেজে অসামাজিক কাজে যুক্ত মনোজিৎ ঘনিষ্ঠ প্রাক্তনী সঞ্জয় চৌধুরীর কার্যকলাপ নাকি মনোজিতের মতোই।  অভিযোগ স্থানীয়দের। অভিযোগ, রাত ১২টার পরেও এ কলেজ খোলা থাকে, জ্বলে আলো। রীতিমতো আসর বসান ‘সঞ্জয় দা’

আরও অভিযোগ, মধ্যরাতে ক্যাম্পাসে মদ্যপান থেকে ভোজপুরী গান চালিয়ে জন্মদিন পালন করা হয় ক্যাম্পাসেই। এখানেই শেষ নয়, ক্যাম্পাসে যখন তখন মেয়েদের ডেকে পাঠানো হয় বলে অভিযো। কলেজ থেকে পাশ করে গিয়েও এই কলেজে সেই ‘দাদা’। সঞ্জয়ের  দাদাগিরির বিরুদ্ধে এবার সরব স্থানীয়রাও। 

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *