International Special News Special Reports

এবার ডেমোক্র্যাট প্রার্থীর সমর্থনে এগিয়ে এলেন ভারতীয় বংশোদ্ভূত স্বনামধন্য লেখক সলমন রুশদি

0
(0)

খবর লাইভ : ২০২৪ – র আমেরিকা প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীর সমর্থনে এগিয়ে এলেন ভারতীয় বংশোদ্ভূত স্বনামধন্য লেখক সলমন রুশদি৷ মুম্বইয়ে জন্ম হলেও বর্তমানে তিনি মার্কিন প্রদেশেরই নাগরিক৷ সেখানকার প্রেসিডেন্সিয়াল ইলেকশনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে সমর্থন করে সলমন রুশদি জানান, তিনি বিশ্বাস করেন যে ডোনাল্ড ট্রাম্প সে দেশকে একনায়কতন্ত্রের দিকে নামিয়ে নিয়ে যাচ্ছে, তাঁর গতি রুদ্ধ করতে পারে একমাত্র কমলা হ্যারিসই৷

রবিবার হ্যারিসের সমর্থনে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন ইন্দো-আমেরিকান কমিউনিটির ‘সাউথ এশিয়ান মেন ফর হ্যারিস’৷ সেই অনুষ্ঠানে প্রোথিতযশা আইনজীবী থেকে শুরু করে লেখক, নীতি বিশেষজ্ঞ, ব্যবসায়ী বিভিন্ন ক্ষেত্র থেকে প্রতিনিধিরা যোগ দিয়েছিলেন৷

রবিবারের সেই অনুষ্ঠানে ভার্চুয়াল বক্তৃতা করার সময়েই উপরোক্ত মন্তব্য করেন সলমন রুশদি৷ তিনি বলেন, ‘‘এটা একটা খুব গুরুত্বপূর্ণ মুহূর্ত৷ আমি মুম্বইয়ের ছেলে৷ আমার দেখে খুব ভাল লাগছে যে ভারতীয় বংশোদ্ভূত একজন মহিলা হোয়াইট হাউজের দৌড়ে শামিল হয়েছেন৷ আমার স্ত্রী-ও আফ্রিকী-আমেরিকান৷ তাই আমাদের এটা খুব ভাল লাগছে যে একজন ব্ল্যাক এবং ভারতীয় মহিলা হোয়াইট হাউসের দৌড়ে রয়েছেন৷’’

ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত বিরোধিতা করে রুশদি বলেন, ‘‘আমরা এর উল্টোটা হতে দিতে পারি না৷ ওই ফাঁপা লোকটা, যার একটাও গুণ নেই, দেশটাকে একনায়কতন্ত্রের দিকে টেনে নামাতে চাইছে, এটা হতে পারে না৷ আর হ্যারিসই সেই একমাত্র মানুষ, যে এটা আটকাতে পারে৷’’

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *