National Special News

আত্মনির্ভর ভারত গড়তে দেশীয় টেকনোলজিক্যাল সলিউশনে জোর প্রধানমন্ত্রীর

5
(3)

খবর লাইভ : ‘মেক ইন ইন্ডিয়া’র পর এবার ‘আত্মনির্ভর ভারত’ গড়তে বিদেশি বরাত নির্ভরতা কমিয়ে দেশের মাটিতে প্রযুক্তিগত সমাধান খোঁজায় জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ, শুক্রবার বেঙ্গালুরুর প্রযুক্তি সামিটে ভিডিও বক্তৃতায়, ব্যবসা ও বাণিজ্যের বিভিন্ন প্রয়োজন মেটাতে টেকনোলজিক্যাল সলিউশন ভারতের মাটিতে তৈরি করে সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে দেশের তথ্যপ্রযুক্তি শিল্পকে আহ্বান জানালেন নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রীর দাবি, দক্ষ মানবসম্পদ, বিশাল বাজার আর দ্রুত ডিজিটাল ব্যবস্থায় স্বচ্ছন্দ হয়ে উঠতে থাকা ভারতের পক্ষে বিশ্ব বাজার গড়ে তোলার ক্ষমতা রয়েছে। মোদি বলেন, ‘প্রযুক্তি নির্ভর যুগে সকলকে টপকে যাওয়ার ক্ষমতা রয়েছে ভারতের। দেশীয় তৈরি প্রযুক্তিগত সমাধানের ক্ষমতা আছে। সময় এসেছে ভারতের মাটিতে প্রযুক্তিগত সমাধানসূত্র তৈরি করে সারা পৃথিবীতে তা ছড়িয়ে দেওয়ার।’

তথ্যপ্রযুক্তি শিল্পমহল বিশেষজ্ঞরা মনে করছেন, মোদির এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ বারাক ওবামা কিংবা ডোনাল্ড ট্রাম্পের জমানায় আমেরিকা ভিসা নিয়ে কড়াকড়ি মনোভাব দেখাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র কোনওরকম পদক্ষেপ নিলে সেক্ষেত্রে বহু ভারতীয় কাজ হারানোর আশঙ্কা রয়েছে। আর যাঁরা কাজ পাবেনও সেদিক থেকে তাঁদের ন্যূনতম বেতন কিংবা দক্ষতার মাপকাঠি আরও উঁচুতে বেঁধে দেওয়া হবে কিনা সে বিষয়ে নিশ্চিত নয় তথ্যপ্রযুক্তি মহল। সম্প্রতি বিডেনের সঙ্গে ফোনে কথা হয় প্রধানমন্ত্রীর। মনে করা হচ্ছে, মোদি বুঝেছেন তথ্যপ্রযুক্তি শিল্পে সব থেকে দক্ষ কর্মীর জোগানদার ভারতই। তাই সেই জায়গাকে দেশের কাজে লাগাতে চাইছেন তিনি। পাশাপাশি এখনও যে দেশের তথ্যপ্রযুক্তি শিল্প অনেকখানি আউটসোর্সিং নির্ভর। বেশিরভাগটাই আমেরিকা ও ইউরোপের সংস্থাগুলির বরাতের দিকে তাকিয়ে থাকে। সেই ছবি পাল্টাতে দেশের মাটিতে প্রযুক্তিগত সমাধান খোঁজার বার্তা দিয়েছেন তিনি।
তবে মোদির এই বক্তব্য কিছুটা অবাস্তব বলে মনে করছেন বিরোধীরা। বিরোধীদের বক্তব্য, যেখানে রফতানিতে ধাক্কা আর মূল্যবৃদ্ধির চড়া হারের জোড়া ফলায় বিদ্ধ ভারত অন্যান্য উন্নয়নশীল দেশের তুলনাতেও পিছিয়ে পড়ছে। ভারতের অর্থনীতির গ্রাফ ক্রমবর্ধমান নিম্নমুখী, সেখানে প্রধানমন্ত্রীর এই বক্তব্য কতটা ফলপ্রসূ হবে তা নিয়ে সংশয় রয়েছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *