খবর লাইভ : দু’সপ্তাহের মধ্যে ১২টি সেতু ভেঙে পড়েছে। আর এরপরই বিহার প্রশাসনের ভূমিকা নিয়ে সমালোচনা শুরু হয়ে গিয়েছে। অস্বস্তির এড়াতে শুক্রবারই ১১ জন ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করল বিহার সরকার। প্রশাসনের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, কোনও ঠিকাদার যদি দোষী সাব্যস্ত হন, নতুন সেতু নির্মাণের খরচ পুরোটাই তাঁকে বহন করতে হবে । সেতু ভেঙে পড়ার কারণ খতিয়ে […]
Day: July 5, 2024
সরকারি দফতরে বসে আইবুড়োভাত খেয়ে শোকজের চিঠি পেলেন বর্ধমানের বিডিও
খবর লাইভ : সরকারি দফতরে বসে আইবুড়োভাত খেয়ে বৃহস্পতিবারই বিতর্কে জড়িয়ে ছিলেন বিডিও রজনীশ যাদব। এবার তাঁকে শোকজ করা হল। শুক্রবার পূর্ব বর্ধমানের জেলাশাসক কে রাধিকা আয়ার গোটা বিষয়টি জানতে চেয়ে চিঠি দিয়েছেন বর্ধমান ১ ব্লকের বিডিও রজনীশকে। বৃহস্পতিবার পঞ্চায়েত সমিতির কার্যালয়ে বিডিওর আইবুড়োভাত খাওয়ার ছবি-ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেই ভিডিয়োয় দেকা যায়, বিডিও […]
ব্রিটেনে ১৪ বছর পর সুনকের কনজারভেটিভ পার্টি ক্ষমতাচ্যুত, ক্ষমতায় লেবার পার্টি
খবর লাইভ : ডাউনিং স্ট্রিটের গদি হারাতে চলেছেন ঋষি সুনক। ১৪ বছর পর ঋষি সুনকের নেতৃত্বাধীন কনজারভেটিভ পার্টি ক্ষমতাচ্যুত হতে চলেছে । ২০ মাস আগেই ঋষি সুনক ব্রিটেনের প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস সৃষ্টি করেছিলেন। কিন্তু এবার ক্ষমতা দখলের পথে লেবার পার্টি। উল্লেখ্য, ব্রিটিশ সংসদের নিম্নকক্ষ অর্থাৎ হাউজ অফ কমনসে মোট আসন সংখ্যা ৬৫০। সরকার […]
নিট পরীক্ষা সম্পূর্ণ বাতিল করা এবং ফের পরীক্ষা নেওয়া যুক্তিযুক্ত নয়:সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্র
খবর লাইভ : নিট বাতিল সম্ভব নয়। সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্র। এ দিন কেন্দ্রের তরফে শীর্ষ আদালতে জানানো হয়, নিট পরীক্ষা সম্পূর্ণ বাতিল করা এবং পুনরায় পরীক্ষা নেওয়া যুক্তিযুক্ত নয়। কেন্দ্রের তরফে আরও জানানো হয়েছে যে নিট-পিজি পরীক্ষায় বড় মাপের কোনও বেনিয়ম হয়নি। শুক্রবার সুপ্রিম কোর্টে হলফনামা জমা দেয় কেন্দ্র। সেখানেই পরীক্ষা বাতিল না করার স্বপক্ষে […]
সারদা মামলায় চিদাম্বরমের স্ত্রী নলিনীর বিরুদ্ধে ইডির ৬৫ পাতার চার্জশিট
খবর লাইভ : সারদা মামলায় অভিযুক্ত প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরমের স্ত্রী নলিনী। শুক্রবার তাঁর বিরুদ্ধে চার্জশিট দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। ইডির প্রায় ৬৫ পাতার চার্জশিটে নলিনীর বিরুদ্ধে সারদা মামলায় মূল অভিযুক্ত সুদীপ্ত সেনের থেকে দেড় কোটি টাকা নেওয়ার অভিযোগ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। চার্জশিটের সঙ্গে ১১০০ পাতার নথি জমা করা হয়েছে আদালতে।ইডি সূত্রে জানা গিয়েছে, নলিনী […]
আজ রাতে ইউরোতে মেগা ম্যাচ, মুখোমুখি রোনাল্ডো-এমবাপে
খবর লাইভ : ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে শুক্রবার রাতে আরেক মেগা ম্যাচ। কোয়ার্টার ফাইনালে মুখোমুখি ফ্রান্স ও পর্তুগাল। মহারণে যাবতীয় নজর দুই তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও কিলিয়ান এমবাপের দ্বৈরথের দিকে। দু’জনের পায়েই গোলের খরা। সিআর সেভেন টুর্নামেন্টে এখনও গোল করেননি। এমবাপে জালে বল জড়িয়েছেন একবার, তাও আবার পেনাল্টি থেকে। শুধু এমবাপে নন, ফরাসি স্ট্রাইকারদের পায়েই […]
প্রাথমিক টেট ২০১৪-র ওএমআর শিট মামলায় কড়া কলকাতা হাই কোর্ট, এথিক্যাল হ্যাকারের সাহায্য নিতে নির্দেশ
খবর লাইভ : প্রাথমিক টেট ২০১৪-র ওএমআর শিট মামলায় বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের। প্রাথমিক টেট দুর্নীতি মামলায় সিবিআইয়ের তদন্তে অসন্তোষ কলকাতা হাইকোর্টের। প্রাথমিকের পরীক্ষার হার্ডডিস্ক কোথায়? খোঁজ চাইল আদালত। মেটা ডেটা/ ডিজিটাল ফুটপ্রিন্ট থেকে আসল হার্ডডিস্কের হদিশ দিতে ব্যর্থ সিবিআই। এই তথ্য পেয়েই সিবিআই, ইডি-র বাইরে বিশেষজ্ঞ সংস্থাকে নিয়োগের নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার। তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ […]
আগুনে ঝলসে মৃত্যু হল মা ও ছেলের, হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বাবা
খবর লাইভ : রাতে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের তিনজনকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ। আগুনে ঝলসে মৃত্যু হল মা ও ছেলের, হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বাবা। নৃশংস ঘটনাটি ঘটেছে বোলপুর থানার রায়পুর সুপুর গ্রাম পঞ্চায়েতের রজতপুর গ্রামে। সূত্রের খবর, ওই গ্রামে বৃহস্পতিবার রাতে খাওয়াদাওয়া করে এক তলা বাড়িতে জানলা খুলে ছোটো ছেলে আয়ান শেখ (৪) […]
উত্তরবঙ্গে দুর্যোগ চলছে! দক্ষিণেও ভারী বৃষ্টির সতর্কতা জারি
খবর লাইভ : দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। আগামী সোমবার পর্যন্ত সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ইতিমধ্যে দক্ষিণের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং বীরভূমে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে আগামী কয়েক দিন […]
বিক্ষোভের আশঙ্কায় এবার রাহুলের বাসভবনে জোরদার নিরাপত্তা
খবর লাইভ : বাসভবনের সামনে তুমুল অশান্তির অভিযোগ! সেকারণেই এবার কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর বাড়ির বাইরে নিরাপত্তা আরও বাড়াল দিল্লি পুলিশ। মঙ্গলবারই দিল্লি পুলিশের কাছে খবর আসে হিন্দু সংগঠনগুলি রাহুলের বাড়ির বাইরে প্রতিবাদ করতে পারে। তারপরই কোনওরকমের বিশৃঙ্খলা এড়াতে বিরোধী দলনেতার বাড়ির বাইরে আধাসামরিক বাহিনীর পাশাপাশি মোতায়েন করা হল দিল্লি পুলিশের দলও। সূত্রের খবর, লোকসভায় […]










