খবর লাইভ : আগামী ২ সেপ্টেম্বর আরজি করের আন্দোলনকারী সহ অন্যান্য কলেজের জুনিয়র ডাক্তাররা লালবাজার অভিযানের ডাক দিল কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে। শুধু তাই নয়, আগামী ৩ সেপ্টেম্বর, রাজ্যের সমস্ত সরকারি বেসরকারি হাসপাতাল এবং প্রাইভেট চেম্বারের চিকিৎসকদের পেন ডাউন করার আহ্বানও জানানো হল। গোটা দেশ জুড়ে আন্দোলন চলছে আরজি কর কাণ্ডের প্রতিবাদ। […]
Month: August 2024
বিজেপিতে যোগ দিলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন
খবর লাইভ : প্রত্যাশিত ভাবেই বিজেপিতে যোগ দিলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন৷ শুক্রবার রাঁচিতেই আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দেন তিনি৷ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এবং কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানের উপস্থিতিতে বিপুল সংখ্যক সমর্থকদের নিয়েই বিজেপিতে যোগ দেন তিনি৷ কয়েকদিন আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন চম্পাই সোরেন৷ এর পরেই ঝাড়খণ্ড মুক্তি […]
মমতার বিরুদ্ধে দায়ের হল এফআইআর, চরম বিপাকে বাংলার মুখ্যমন্ত্রী
খবর লাইভ : ‘বাংলা জ্বললে থেমে থাকবে না দিল্লিও…’, গতকাল তাঁর এই মন্তব্যের জেরে বিস্তর বিতর্ক হয়েছে। তিনি বিজেপি শাসিত রাজ্যের নাম নিয়ে নিয়ে ‘হুমকি’ দিয়েছেন বলে অভিযোগ। এই আবহে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হল এফআইআর। রিপোর্ট অনুযায়ী, দিল্লি পুলিশ কমিশনারের কাছে চিঠি লিখে মমতার নামে এফআইআর করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী বিনীত জিন্দাল। […]
ভয়াবহ বন্যা পরিস্থিতি গুজরাটে,মৃত ২৯: ঘরছাড়া ২৩ হাজারেরও বেশি মানুষ
খবর লাইভ : ভয়ঙ্কর বন্যা পরিস্থিতি গুজরাটে। বন্যায় এখনও পর্যন্ত কমপক্ষে ২৯ জনের মৃত্যুর খবর মিলেছে। ঘরছাড়া ২৩ হাজারেরও বেশি মানুষ। জোরকদমে উদ্ধারকাজ চালাচ্ছে কেন্দ্র ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। এই বন্যা পরিস্থিতির মধ্যে আরও উদ্বেগ বাড়াচ্ছে আবহাওয়া। মৌসম ভবনের তরফে রেড অ্যালার্ট জারি করা হয়েছে গুজরাটের ১১টি জেলায়। হলুদ সতর্কতা জারি রয়েছে ২২ জেলায়। […]
আরজি কর-কাণ্ডের প্রতিবাদ, এবার নাট্য মেলার অনুদান প্রত্যাখ্যান
খবর লাইভ: আরজি কর-কাণ্ডের প্রতিবাদ, এবার নাট্য মেলার অনুদান প্রত্যাখ্যান। পুজো অনুদানের পর এবার নাট্য মেলার অনুদান প্রত্যাখ্যান। রাজ্য সরকারের নাট্য মেলার অনুদান নিতে অস্বীকার মালদার নাট্যদলের। রাজ্যের ৫০ হাজার টাকা অনুদান নিতে অস্বীকার নাট্যদল মালদা সমবেত প্রয়াসের। ‘আর জি কর-কাণ্ডে দোষীদের আড়াল করছে রাজ্য সরকার’, অভিযোগ তুলে নাট্য মেলার অনুদান নিতে অস্বীকার মালদা সমবেত […]
অরুণাচলে পাহাড়ের খাদে সেনাবাহিনীর ট্রাক পড়ে মৃত্যু তিন জওয়ানের
খবর লাইভ : অরুণাচল প্রদেশে পাহাড়ের খাদে সেনাবাহিনীর ট্রাক পড়ে মৃত্যু তিন জওয়ানের। দুর্ঘটনায় জখম অনেক সেনা জওয়ান।মঙ্গলবার সকাল ৬টা নাগাদ তাপি গ্রামের কাছে ট্রান্স অরুণাচল হাইওয়ের পাশের খাদে সেনাবাহিনীর ট্রাকটি পড়ে যায়। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় হাবিলদার নাখত সিং, নায়েক মুকেশ কুমার ও গ্রেনেডিয়ার আশিস কুমারের। আরও পড়ুনঃ হুগলির ইলিপুরে নিকাশি ব্যবস্থা বন্ধ করে বেআইনি নির্মাণের […]
উচ্চ প্রাথমিকের ১৪০৫২ শূন্যপদে নিয়োগের ছাড়পত্র হাই কোর্টের
খবর লাইভ : উচ্চ প্রাথমিকের ১৪০৫২ শূন্যপদে নিয়োগে ছাড়পত্র দিল কলকাতা হাই কোর্ট। এসএসসি-র উচ্চ প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় নতুন করে মেধাতালিকা প্রকাশ করতে নির্দেশ দিল ডিভিশন বেঞ্চ। চার সপ্তাহের মধ্যে নতুন করে মেধাতালিকা প্রকাশ করতে নির্দেশ দিলেন বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। আর তার পরের ৪ সপ্তাহে কাউন্সেলিং করে ১৪০৫২ শূন্যপদে নিয়োগের নির্দেশ দেওয়া হল […]
হুগলির ইলিপুরে নিকাশি ব্যবস্থা বন্ধ করে বেআইনি নির্মাণের অভিযোগ
খবর লাইভ : লোকসভা ভোটের পর বেআইনি নির্মাণের কাজ অব্যাহত হুগলিতে। বিশেষ করে হুগলির গ্রামীণ এলাকাগুলোয় বেআইনি নির্মাণ যেন বেড়েই চলেছে। এতে পুলিশ এবং প্রশাসনের বিরুদ্ধে দিন ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের। অনেকেই অসাধু ব্যবসায়ীদের সঙ্গে প্রশাসনের যোগসাজশের অভিযোগ তুলে সরব হয়ে নবান্নে মুখ্যমন্ত্রীর দফতর সহ একাধিক জায়গায় অভিযোগ জানিয়েছেন। সম্প্রতি ইলিপুর মোড়ে বেআইনি নির্মাণের অভিযোগ […]
নবান্ন অভিযানে রণক্ষেত্র শহর, পুলিশের বাইকে আগুন: গাড়ি ভাঙচুর!
খবর লাইভ : আরজি কর কাণ্ডকে কেন্দ্র করে আন্দোলনে উত্তেজনা। বাবুঘাটে কাছে পুলিশ লেখা বাইকে আগুন। মাথা ফাটিয়ে দেওয়া হয় সেই পুলিশকর্মীর। যদিও প্রত্যক্ষদর্শীদের দাবি বাইক আরোহী একজন আরপিএফ কর্মী, তাঁকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ, হাসপাতালে পাঠানো হয়েছে সেই ব্যক্তিকে। ঘটনার সময় রণক্ষেত্রের চেহারা নেয় বাবুঘাট চত্বর।উন্মত্ত জনতাকে থামাতে লাঠিচার্জ এবং জলকামান […]
আগামিকাল ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক দিল বিজেপি
খবর লাইভ : আগামিকাল, বুধবার ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক দিল বিজেপি৷ এ দিন নবান্ন অভিযানের পর এই ঘোষণা করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার৷ বনধকে সর্বাত্মক করার আহবান জানিয়েছেন তিনি৷ বুধবার সকাল ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত এই বনধের ডাক দেওয়া হয়েছে৷ নবান্ন অভিযানে সাধারণ মানুষের উপর পুলিশের লাঠিচার্জ এবং বলপ্রয়োগের প্রতিবাদে এই বনধের […]










