খবর লাইভ : নিটের একটি প্রশ্নকে ঘিরে বিতর্ক তুঙ্গে। একই প্রশ্নের দু’টি ‘সঠিক’ উত্তর। পদার্থবিদ্যার ওই প্রশ্ন নিয়ে বিশেষজ্ঞ দলের কাছে মতামত চাইল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার দুপুর ১২টার মধ্যে শীর্ষ আদালতে রিপোর্ট জমা দিতে হবে। সোমবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ দিল্লি আইআইটিকে বিশেষজ্ঞ দল গঠনের নির্দেশ দিয়েছে। এদিন শুনানির সময় এক নিট পরীক্ষার্থীর আইনজীবী […]
Day: July 22, 2024
তৃণমূলের দুই বিধায়ক সায়ন্তিকা এবং রেয়াতের শপথ গ্রহণ নিয়ে জটিলতা, চিঠি দিলেন রাজ্যপাল
খবর লাইভ : তৃণমূলের নবনির্বাচিত দুই বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি এবং রেয়াত হোসেনের শপথ গ্রহণ নিয়ে জটিলতা চলছিল বহুদিন ধরে। দীর্ঘ টালবাহানার পর গত ৫ জুলাই বিধানসভার স্পিকার বিমান ব্যানার্জির হাত ধরে শপথবাক্য পাঠ করানো হয় সায়ন্তিকা এবং রেয়াতকে। এবার সেই শপথগ্রহণকেই অসাংবিধানিক আখ্যা দিয়ে দুই বিধায়ককে চিঠি পাঠালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সোমবার থেকে বিধানসভায় […]
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের চার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি
খবর লাইভ : কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের চার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি। বৃষ্টি হবে, কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে। ২৫ জুলাই পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্র উত্তাল থাকবে। সর্বোচ্চ ৬৫ কিলোমিটার পর্যন্ত গতিবেগ থাকবে ঝোড়ো হাওয়ার। উত্তর-পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের প্রবেশ নিষিদ্ধ করেছে মৌসম ভবন। যদিও […]
শ্রীলঙ্কায় রওনা হওয়ার আগে বিরাট প্রসঙ্গে কী বললেন টিম ইন্ডিয়ার নতুন হেড কোচ ?
খবর লাইভ : সিরিজ খেলতে আজই শ্রীলঙ্কায় উড়ে গেল ভারতীয় দল। লঙ্কানদের বিরুদ্ধে তিনটি টি-২০ এবং তিনটি একদিনের ম্যাচ খেলবেদ ভারতীয় দল। তবে তার আগে ফের একবার বিরাট কোহলি এবং নিজের সম্পর্ক নিয়ে মুখ খুললেন টিম ইন্ডিয়ার নতুন হেড কোচ গৌতম গম্ভীর। ২০২৩ আইপিএল-এ কোহলি এবং গম্ভীরের ঝামেলা গোটা ক্রিকেটবিশ্ব দেখেছে। তবে ২০২৪ সালে সেই বিবাদ […]
বাংলাদেশে অশান্তি চলছে, আতঙ্ক নিয়ে দেশে ফিরল ৪৫০০ পড়ুয়া
খবর লাইভ : সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে হাইকোর্টের সংরক্ষণের রায়। এবার থেকে সরকারি চাকরিতে ৯৩ শতাংশ নিয়োগই হবে মেধার ভিত্তিতে। বাকি ৭ শতাংশ সংরক্ষণের ভিত্তিতে নিয়োগ হবে। এই রায়ের পরও অশান্তির আগুন নিভছে না ওপার বাংলায়। রবিবারও নতুন করে অশান্তি হয়। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৮-এ।বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, ৪৫০০-রও বেশি ভারতীয় […]
ভয়াবহ ভাঙনের মুখে রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র গঙ্গাসাগরের কপিলমুনির আশ্রম
খবর লাইভ : ভয়াবহ ভাঙনের মুখে রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র গঙ্গাসাগরের কপিলমুনির আশ্রম। জটিল আবহাওয়া ও সমুদ্রপাড় ভাঙনের কারণে প্রাচীন এই তীর্থক্ষেত্রের স্থায়িত্ব নিয়েই তৈরি হয়েছে সংশয়। ১-৫ নম্বর পর্যন্ত গঙ্গাসাগরের স্নানঘাটের রাস্তা গতকাল জলোচ্ছ্বাসে তলিয়ে গিয়েছে। সিভিল ডিফেন্সের তরফে সমুদ্রে নামতে নিষেধ করা হচ্ছে। পুলিশ-প্রশাসনের তরফে মাইকে সতর্কতামূলক প্রচার চলছে। নিম্নচাপ ও কটালের প্রভাবে সমুদ্র […]
গাজার হাসপাতালে বাড়ছে পোলিও-র প্রকোপ
খবর লাইভ : ইজরায়েলের হামলায় গত দশ মাসে ‘মৃত্যুপুরী’ তে পরিণত হয়েছে গোটা গাজা। হামাস জঙ্গিদের সমূলে নিধন করতে ভূখণ্ডটি গুঁড়িয়ে দিচ্ছে ইজরায়েলি সেনা। চারপাশে মৃতদেহের স্তূপ, স্বজনহারা কান্না। রবিবারেও সেখানে জারি রইল মৃত্যুমিছিল। গাজার একটি হাসপাতালে ইজরায়েলের অগ্নিবর্ষণে নারী ও শিশু-সহ প্রাণ হারিয়েছে অন্তত ১৫ জন। আহতের সংখ্যা বহু। এই হানাহানির মাঝেই সেখানে নতুন […]
বড় চমক মোহনবাগানের, বাগানে সই পাঁচ সোনার বুটের মালিকের
খবর লাইভ : দলবদলে বড় চমক দিল মোহনবাগান সুপার জায়ান্ট। চার বছরের চুক্তিতে সবুজ-মেরুনে এলেন বিশ্বকাপার জেমি ম্যাকলারেন। এদিন সকালে এমনটাই জানিয়ে দেওয়া হল ক্লাবের তরফে থেকে। আগামী ২৯ জুলাই মোহনবাগান দিবস । ওই দিনই মরশুমের প্রথম অনুশীলনে নামবে বাগান ব্রিগেড। মোহনবাগান দিবসেই দলের সঙ্গে অনুশীলনে নেমে পড়বেন অজি এই বিশ্বকাপার তারকা।মোহনবাগানে যোগ দিয়ে উচ্ছ্বসিত ম্যাকলারেন। […]
মুম্বইতে ফের অডি-আতঙ্ক, বেপরোয়া ধাক্কা দুই অটোতে
খবর লাইভ : বাণিজ্য নগরীতে দামী গাড়ির উৎপাত কমছেই না। সোমবার ফের এক অডির ধাক্কায় গুরুতর আহত চারজন। বেপরোয়া অডির পরপর দুটি অটোরিক্সায় ধাক্কা মারলে অটোর যাত্রী ও চালক সহ মোট চারজন আহত হন। শিবসেনা নেতা-পুত্রের বিএমডব্লুর ধাক্কায় এক মহিলার মৃত্যুর ঘটনায় এখনও বিচার পায়নি সাধারণ পরিবার। তারই মধ্যে সোমবারের ঘটনায় ফের পলাতক অডি-র চালক। […]
ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস বাতিল! কী ভাবে ফেরত পাবেন টিকিটের টাকা?
খবর লাইভ : ১৩১০৮ কলকাতা – ঢাকা মৈত্রী এক্সপ্রেস, ১৩১০৭ ঢাকা – কলকাতা মৈত্রী এক্সপ্রেস এবং ১৩১০৯ কলকাতা – ঢাকা মৈত্রী এক্সপ্রেস বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রেল। রেল সূত্রে খবর, নিম্নোক্ত তারিখগুলিতে একটি করে ট্রিপ বাতিল থাকবে। ১৩১০৮ কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস, কলকাতা স্টেশন থেকে ২২/৭/২০২৪ তারিখে অর্থাৎ সোমবার ছাড়ার কথা ছিল। ১৩১০৭ ঢাকা- কলকাতা মৈত্রী এক্সপ্রেস ঢাকা […]










