games Special News Special Reports

টি-২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদব এবং একদিনের সিরিজে রোহিত শর্মাই 0 (0)

খবর লাইভ : ঘোষণা হয়ে গেল শ্রীলঙ্কা সফরের জন্য ভারতের টি-২০ এবং একদিনের সিরিজের দল। টি-২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। একদিনের ক্রিকেটের অধিনায়ক রোহিত শর্মা। একদিনের দলে রয়েছেন বিরাট কোহলিও। তবে বিশ্রাম দেওয়া হয়েছে যশপ্রীত বুমরাহকে। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচ ২৭ জুলাই। টি-২০ ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের শ্রীলঙ্কা সফর। জল্পনা ছিলই। বৃহস্পতিবার তাতে পড়ল […]

National Special News Special Reports

শনিবার দুপুরে নিটের ফলপ্রকাশের নির্দেশ সুপ্রিম কোর্টের 0 (0)

খবর লাইভ : ডাক্তারির স্নাতকস্তরের সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষার ফল প্রকাশ হবে শনিবারই । বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ওই নির্দেশ দিয়েছেন। প্রশ্নফাঁস-সহ নানা অনিয়মের অভিযোগে বিতর্কের কেন্দ্রে থাকা ‘নিট ইউজি ২০২৪’ নিয়ে বৃহস্পতিবার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। শুনানি চলাকালীন প্রধান বিচারপতি মন্তব্য করেন, প্রশ্ন ফাঁস যে হয়েছে সে বিষয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু […]

International Special News Special Reports

সংরক্ষণ বিরোধী আন্দোলনে মৃত ১১, পুলিশকর্মীদের উদ্ধারে নেমেছে হেলিকপ্টার: আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা চায় হাসিনা সরকার 0 (0)

খবর লাইভ : সংরক্ষণ বিরোধী ছাত্র-যুবদের কমপ্লিট শাটডাউন কর্মসূচির মধ্যেই এবার হিংসা ছড়াল ঢাকায়। বৃহস্পতিবার পুলিশ এবং আধাসেনার সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে আরও তিন জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা শতাধিক। এরই মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছেন। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, উত্তরা এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে দুই আন্দোলনকারীর মৃত্যু হয়েছে। অন্য […]

National Special News Special Reports

ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, গোণ্ডায় লাইনচ্যুত চণ্ডীগড়-ডীব্রগড় এক্সপ্রেসের ১০-১২টি কামরা, মৃত ছয় 0 (0)

খবর লাইভ : একমাসের মধ্যেই ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা৷ শুধু তাই নয়, রেলমন্ত্রীর জন্মদিনেই রেল দুর্ঘটনা৷ উত্তরপ্রদেশের গোণ্ডায় লাইনচ্যুত চণ্ডীগড়-ডীব্রগড় এক্সপ্রেসের কমপক্ষে ১০-১২টি কামরা৷ বৃহস্পতিবার দুপুর ২টো ৩৭ মিনিটে উত্তরপ্রদেশের গোণ্ডা এবং ঝিলাডির মাঝে অবস্থিত পিকাউরায় এই দুর্ঘটনাটি ঘটে৷ অসমর্থিত সূত্রের খবর, ইতিমধ্যেই এই দুর্ঘটনায় ২জনের মৃত্যু হয়েছে৷ সূত্রের খবর, ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল৷ আহতের […]

National Special News Special Reports

রিল তৈরির নেশায় মহারাষ্ট্রে গভীর খাদে পড়ে বেঘোরে প্রাণ গেল ট্রাভেল ব্লগার তরুণীর 0 (0)

খবর লাইভ : নেশা তো বটেই, রিল বানানোই ছিল তাঁর পেশা। আর সেই পেশাই কেড়ে নিল প্রাণ। শুটিংয়ের সময় গভীর খাদে পড়ে মৃত্যু হল মুম্বইয়ের সোশ্যাল মিডিয়ায ইনফ্লুয়েন্সার আনভি কামদার (২৬)। মহারাষ্ট্রের রায়গড়ের কাছে কুম্ভ জলপ্রপাতে রিল তৈরি করছিলেন পেশায় ট্রাভেল ব্লগার আনভি। আনভি কামদার গত ১৬ জুলাই কুম্ভ জলপ্রপাতে বেড়াতে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন তাঁর […]

Special News Special Reports State

মানিকচকে বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ, পুলিশের গুলিতে জখম দুই 0 (0)

খবর লাইভ : মালদার মানিকচকে বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ। পুলিশকর্মীদের আটকে রেখে মারধরের অভিযোগ। আক্রান্ত আইসি-সহ কয়েকজন পুলিশকর্মী। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালিয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় জখম হয়েছেন দু- জন।মালদার এসপি-র কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নবান্ন। জানা গিয়েছে, এলাকায় বিদ্যুৎ বিভ্রাট ঘিরে মানিকচকের ১০টি জায়গায় চলছিল পথ অবরোধ। অভিযোগ, পুলিশকে […]

Special News Special Reports State

পোলট্রির গাড়ির উপর পুলিশি অত্যাচারের প্রতিবাদে ধর্মঘট,ডিমের দাম বাড়ার সম্ভাবনা  0 (0)

খবর লাইভ : এমনিতেই বাজারে শাক-সবজির চড়া দাম নিয়ে নাজেহাল সাধারণ মানুষ। এর মধ্যে গোদের ওপর বিষফোঁড়ার মতো আজ বৃহস্পতিবার থেকে ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের ধর্মঘট শুরু হয়েছে। এর ফলে মুরগির মাংসের জোগানে টান পড়তে চলেছে রাজ্য জুড়ে। এই ধর্মঘটের কারণ হিসাবে জানা গিয়েছে, পোল্ট্রির গাড়িগুলির উপর পুলিশি অত্যাচারের প্রতিবাদে এই ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছেন সংগঠনের […]

International Special News Special Reports

রোমানিয়ার পার্লামেন্টে ৫০০টি ভাল্লুককে হত্যার অনুমোদন,কারণ জানেন?  0 (0)

খবর লাইভ : ইউরোপের দেশ রোমানিয়ায় প্রায় ৫০০টি ভাল্লুককে হত্যার অনুমোদন দিয়েছে সে দেশের পার্লামেন্ট। বাদামি ভালুকের হামলা থেকে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের সংখ্যা নিয়ন্ত্রণ করতে এই সিদ্ধান্ত নিয়েছে রোমানিয়া সরকার। সম্প্রতি ভালুকের আক্রমণে এক পর্বতারোহী নিহতের ঘটনায় দেশজুড়ে অস্থিরতার মধ্যে এই সিদ্ধান্ত নিয়েছে রোমানিয়া সরকার।সোমবার দেশটির সংসদের জরুরি এক বৈঠকে সংরক্ষিত প্রজাতির […]

National Special News Special Reports

ছত্তিশগড়ের বিজাপুরে মাওবাদী হামলা! আইইডি বিস্ফোরণে শহিদ দুই জওয়ান, জখম চার 0 (0)

খবর লাইভ : মহারাষ্ট্রের গড়চিরোলির পর এবার ছত্তিশগড়ের বীজাপুর। ২৪ ঘণ্টাও কাটেনি মহারাষ্ট্রে গুলির লড়াইয়ে নিহত হয়েছে ১২ মাওবাদী। এরই মধ্যে এল দুঃসংবাদ, বৃহস্পতিবার ছত্তিশগড়ের বিজাপুর জঙ্গলে নিরাপত্তা বাহিনীর উপর আইইডি হামলা মাওবাদীদের। বিস্ফোরণে শহিদ হয়েছেন যৌথবাহিনীর দুই জওয়ান। গুরুতর আহত আরও ৪। জেলার সরকারি হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে বলে খবর। শহিদ জওয়ানরা হলেন ছত্তিশগড় […]

International Special News Special Reports

আজ পড়ুয়াদের ডাকে বাংলাদেশে ‘কমপ্লিট শাটডাউন’, আন্দোলনে সন্ত্রাসী-যোগ দেখছেন হাসিনা 0 (0)

খবর লাইভ : কোটা বিরোধী আন্দোলনে সন্ত্রাসবাদী যোগের অভিযোগ তুললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সন্ধ্যায় সরকারি টিভি এবং রেডিয়োতে জাতির উদ্দেশে ভাষণে কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশজুড়ে সংঘাতের বিচারবিভাগীয় তদন্তের ঘোষণাও করেছেন তিনি। পাশাপাশি সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত আন্দোলনকারীদের ধৈর্য ধরে অপেক্ষা করতে অনুরোধ জানিয়েছেন হাসিনা। তিনি বলেন, ‘আমার বিশ্বাস, আমাদের ছাত্রসমাজ উচ্চ […]