খবর লাইভ : এবারের নিট-ইউজি পরীক্ষা নিয়ে প্রশ্ন ফাঁস থেকে শুরু করে নানা অসংগতির অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানি ছিল। আবেদনকারীদের আর্জি ছিল, ফের পরীক্ষা নেওয়া হোক। যদিও ফের পরীক্ষার দাবি এদিন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এই পরিস্থিতিতে আবার দিল্লি আইআইটি জানিয়ে দিয়েছে, ফিজিক্সের একটি প্রশ্নের উত্তরে যেখানে গ্রেস নম্বর দেওয়া হয়েছে […]
Day: July 23, 2024
নিয়োগ দুর্নীতি মামলায় ‘ভুয়ো’ শিক্ষকদের বেতনের অর্থ ফেরতে রাজ্যের পদক্ষেপ নিয়ে রিপোর্ট চাইল হাই কোর্ট
খবর লাইভ : শিক্ষক নিয়োগ মামলায় ‘ভুয়ো’ শিক্ষকদের বেতনের অর্থ পুনরুদ্ধারে রাজ্যের পদক্ষেপ জানতে চাইল কলকাতা হাই কোর্ট। পরবর্তী শুনানির দিন এই সংক্রান্ত রিপোর্ট রাজ্যকে জমা দিতে হবে আদালতে। ঘটনার সূত্রপাত মুর্শিদাবাদের সুতির গোথা এ রহমান হাই স্কুলে শিক্ষক নিয়োগ নিয়ে। সেই নিয়োগ বেআইনি ছিল বলে অভিযোগ ওঠে। মামলা হয় হাই কোর্টে। সেই মামলাতেই প্রকাশ্যে আসে […]
ভারতীয় ফুটবল দলের নতুন কোচ মার্কেজকে শুভেচ্ছা স্টিম্যাচের, কী বললেন তিনি ?
খবর লাইভ : ভারতীয় ফুটবল দলের নতুন কোচ হয়েছেন মানোলো মার্কেজ। ইগর স্টিম্যাচের ছেড়ে যাওয়া কোচের পদে বসেছেন এফসি গোয়ার এই কোচ। আর এবার মার্কেজকে শুভেচ্ছা জানালেন স্টিম্যাচ। সঙ্গে দিয়েছেন সতর্কবার্তাও। মার্কেজকে স্টিম্যাচ জানিয়েছেন, চলার পথ মোটেও সরল হবে না। নিজের সোশ্যাল মিডিয়ায় স্টিম্যাচ মার্কেজকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “ ডিয়ার মানোলো, ভারতীয় ফুটবল দলের হেড কোচ […]
প্রথম দিনই বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পিএইচডির ক্লাসে মাওবাদী বন্দি অর্ণব
খবর লাইভ : মঙ্গলবার থেকে শুরু হল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের পিএইচডির ক্লাস। শেষ পর্যন্ত প্রথম দিনই ক্লাসে এলেন মাওবাদী বন্দি অর্ণব দাম। দীর্ঘ টালবাহানার পর গত সপ্তাহে অর্ণবের কাউন্সেলিং সম্পন্ন হয়। সেদিন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কাদম্বিনী গাঙ্গুলি ভবনে কাউন্সেলিংয়ের জন্য নিয়ে আসা হয়েছিল অর্ণবকে। সেখানেই তাঁর কাউন্সেলিং হয়। এরপর গত শুক্রবার দুপুরে বর্ধমান জেলা কেন্দ্রীয় […]
বেনজির সঙ্কট, আলুর দাম ১০০ পেরোতে চলেছে!
খবর লাইভ : প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির তরফে রাজ্যজুড়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চলছে। কর্মবিরতির জেরে সোমবার সকাল থেকে আলু বের হচ্ছে না হিমঘর থেকে। হিমঘর থেকে শনিবার যে আলু বের করা হয়েছিল তা বাজারে প্রায় শেষের দিকে। আজ আলুর দাম পৌঁছে গিয়েছে ৪৫-৫০ টাকায়। সেটাই আগামীকাল বা পরশু যেখানে পৌঁছাবে তা ভেবেই হাড় হিম হয়ে যাচ্ছে সাধারণের। আলু […]
বাজেটে কেন্দ্রের ঘোষণায় মুদ্রা যোজনায় মিলবে ২০ লক্ষ টাকা
খবর লাইভ : তৃতীয় বার কেন্দ্রে সরকারে ফেরার পর ২৩ জুলাই মঙ্গলবার ফের একবার বাজেট পেশ করল কেন্দ্র সরকার। এবারের বাজেটে লোকসভা ভোটের আগে দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন একের পর এক ঘোষণা করেন। সেই সকল ঘোষণার মধ্যেই উঠে আসে কেন্দ্র সরকারের মুদ্রা যোজনা প্রকল্প। লোকসভা ভোটের আগে কেন্দ্র সরকারের তরফ […]
বিনামূল্যে রেশনের মেয়াদ আরও পাঁচ বছর বাড়াল কেন্দ্র
খবর লাইভ : টানা তিনবার কেন্দ্রে সরকার গঠন করার পর এনডিএ শিবির মঙ্গলবার কেন্দ্রীয় বাজেট পেশ করে। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নির্মলা সীতারামন এদিন বাজেট পেশ করার শুরু থেকেই একের পর এক জনদরদি ঘোষণা শুরু করেন। সেই সকল ঘোষণার মধ্যে আবার বেশ কিছু ঘোষণা রয়েছে যেগুলি বিজেপি লোকসভা ভোটের আগে সংকল্প পত্রে প্রতিশ্রুতি দিয়েছিল। আর সেই প্রতিশ্রুতি […]
ফের কি আইপিএলে নিজের পুরনো দলে ফিরতে চলেছেন দ্রাবিড়!
খবর লাইভ : সদ্য টিম ইন্ডিয়ার কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন রাহুল দ্রাবিড়। টি-২০ বিশ্বকাপ জয়ের পর ভারতীয় দল থেকে সরে দাঁড়ান দ্রাবিড়। আর এরই মধ্যে জানা যাচ্ছে ফের একবার আইপিএল-এর এক ফ্র্যাঞ্চাইজির কোচ হিসাবে দেখা যেতে পারে দ্য ওয়ালকে। সূত্রের খবর, নিজেরই পুরনো দল রাজস্থান রয়্যালসে কোচিং করাতে পারেন তিনি। এই নিয়ে এক ক্রিকেট কর্তা […]
প্যারিস অলিম্পিকের আগে অবসর নিতে পারেন নাদাল
খবর লাইভ : হাতে আর মাত্র কয়েকদিন বাকি, আর তারপরই শুরু প্যারিস অলিম্পিক্স। প্যারিস অলিম্পিকে কার্লোস আলকারাজের সঙ্গে জুটি বেঁধে নামবেন টেনিস তারকা রাফায়েল নাদাল। তবে তার আগে অবসরের ইঙ্গিত দিলেন নাদাল। বাস্তাদ ওপেনের ফাইনালে হেরে অবসরের ইঙ্গিত দেন তিনি। ম্যাচ হারের পর নাদাল বলেন, “ আমার দল এবং পরিবারের সদস্যদের ধন্যবাদ জানানোর ভাষা জানা নেই। […]
এবার থেকে মোবাইল ফোন এবং চার্জারের দাম কমবে
খবর লাইভ : প্রযুক্তির ক্ষেত্রে বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আজ ২৩ জুলাই ২০২৪ পূর্ণাঙ্গ বাজেট পেশের মাধ্যমে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন এবার থেকে মোবাইল ফোন এবং চার্জারের দাম কমবে। এই মোবাইল ফোন এবং চার্জারের উপর কাস্টম ডিউটি কমানো হয়েছে ১৫ শতাংশ। এর ফলে অনেকটাই দাম স্বস্তি পাবেন সাধারণ মানুষ। নির্মলা সীতারামন আজ বাজেট পেশের […]










