খবর লাইভ : বিদ্যুতের মাশুল বৃদ্ধির প্রতিবাদে বিজেপির ভিক্টোরিয়া হাউস অভিযানে অনুমতি কলকাতা হাই কোর্টের। মুরলীধর সেন লেনের বিজেপি কার্যালয় থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত মিছিলের অনুমতি দিলেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। তবে হাই কোর্টের তরফে একাধিক শর্ত বেঁধে দেওয়া হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী, ২২ জুলাইয়ের পরিবর্তে ২৬ জুলাই মিছিল এবং অবস্থান করতে হবে। ওইদিন দুপুর আড়াইটে থেকে […]
Day: July 19, 2024
ফের করোনার সংক্রমণে আতঙ্ক, এবার নতুন উপসর্গ
খবর লাইভ : বিপদ কেটে গিয়েছে, এমন ভাবার কোনও কারণ নেই। ইতিমধ্যেই দেশ-বিদেশে ফের করোনা সংক্রমণের কথা শোনা যাচ্ছে। করোনা আক্রান্ত হয়েছেন প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র, বলিউড অভিনেতা অক্ষয় কুমার থেকে শুরু করে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। যে কোনও মুহূর্তে বিশ্বে বিপুল হারে ছড়িয়ে পড়তে পারে করোনা ভাইরাস, বলছে সমীক্ষা। ভাইরাস মাত্রেই রূপ বদলায়। করোনাও এবার […]
সুড়ঙ্গে নাকি মাগুর মাছ চাষ হত, সাদ্দামের যুক্তিতে তাজ্জব পুলিশ
খবর লাইভ : কুলতলির সাদ্দামকে গত কয়েকদিন ধরে তন্ন তন্ন করে খুঁজেছে পুলিশ। গোটা এলাকা জুড়ে তল্লাশি চালানো হয়। অবশেষে গত বুধবার গভীর রাতে ভেড়ির পাশের আলাঘর থেকে গ্রেফতার করা হয় সেই সাদ্দাম সর্দারকে। তাঁকে ১২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বারুইপুর আদালত। তাঁর বাড়িতে খাটের নীচে কেন সুড়ঙ্গ তৈরি করা হয়েছিল, তা জেরা করে জানার […]
মন্ত্রী স্নেহাশীষকে জানালেও তৃণমূলের সামাজিক বয়কটের হাত থেকে কোনও সুরাহা পাচ্ছেন না সাংবাদিকের পরিবার, পথে নামার সিদ্ধান্ত বাম ও বিজেপির
খবর লাইভ : পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তীর বিধানসভা কেন্দ্র হুগলির জাঙ্গিপাড়ায় দিন দিন অনৈতিক কাজ বেড়েই চলেছে। বিশেষ করে রাধানগর গ্রাম পঞ্চায়েতের যেভাবে একের পর এক অনৈতিক কাজ প্রকাশ্যে আসছে তাতে তালিবানি শাসনকেও হার মানাবে। এই পঞ্চায়েতের ঠিকাদার তথা তৃণমূল নেতা জাহাঙ্গীর মণ্ডলের বিরুদ্ধে এর আগেও একের পর এক অনৈতিক কাজের অভিযোগ এসেছে। ২০১৩ ও […]
তথ্যপ্রযুক্তি বিভ্রাটে জেরবার গোটা বিশ্ব! বিপর্যস্ত বিমান-ব্যাঙ্কিং-মিডিয়া-সহ বিভিন্ন সেক্টর
খবর লাইভ : বিশ্বজুড়ে তথ্যপ্রযুক্তি বিভ্রাট! শুক্রবার কাজ করতে করতে হঠাৎই নীল হল কম্পিউটারের স্ক্রিন। তারপর আর কোনও কাজই হচ্ছে না। জানা গিয়েছে, এই সমস্যাটিকে কম্পিউটারের পরিভাষায় বলা হয় ‘ব্লু স্ক্রিন অফ ডেথ’। কম্পিউটার রিস্টার্স্ট করার পরেও হচ্ছে না কাজ। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে উইন্ডোজ-এ সমস্যা নিয়ে একের পর এক অভিযোগ আসছে। মাইক্রোসফ্ট এক বার্তায় জানিয়েছে, […]
দফায় দফায় সংঘর্ষ আর হিংসা চলছে বাংলাদেশে, সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা
খবর লাইভ : দফায় দফায় সংঘর্ষ আর হিংসা চলছে বাংলাদেশে। এই পরিস্থিতিতে রাজধানী ঢাকায় সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার ফারুক হোসেন এই ঘোষণা করেছেন। শুক্রবার দুপুর থেকেই পরবর্তী নির্দেশ ঘোষণা না-হওয়া পর্যন্ত রাজধানীতে সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আসলে এদিন বিকেল ৩টেয় ঢাকায় […]
প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন বাইডেন!
খবর লাইভ : শারীরিক অবস্থার অবনতি হলে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি আবারও বিবেচনা করবেন বলে জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন বলেন, ‘আমার শারীরিক অবস্থার যদি অবনতি ঘটে এবং চিকিৎসকরা বলেন- আপনার এই সমস্যা আছে, ওই সমস্যা আছে….তাহলে আমি নির্বাচন থেকে সরে দাঁড়াব।’ বেশ কয়েকদিন ধরেই তার দল থেকেই দাবি উঠেছে, প্রেসিডেন্ট পদের লড়াই থেকে […]
এবার চার বছরের চুক্তিতে লাল-হলুদে জিকসন সিং
খবর লাইভ : দলবদলে একের পর এক চমক দিয়ে চলেছে ইস্টবেঙ্গল এফসি। এবার লাল-হলুদে যোগ দিলেন ভারতীয় দলের তারকা ফুটবলার জিকসন সিং। চার বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে যোগ দিলেন জিকসন। বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছিল লাল-হলুদে যোগ দিতে পারেন জিকসন। গতকাল ভোরেই শহরে চলে এসেছিলেন তিনি। আর আজ লাল-হলুদে জিকসনের যোগ দেওয়ার কথা জানান হয় লাল-হলুদের পক্ষ […]
হোয়াটস অ্যাপেই বিদেশি ভাষায় চ্যাট করার সুযোগ!
খবর লাইভ : যত দিন যাচ্ছে ততই হোয়াটস অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। তাই মেটা তার এই জনপ্রিয় অ্যাপের নয়া ফিচার নিয়ে একের পর এক পরীক্ষা করে চলেছে। এবার নতুন ধামাকা অ্যাপের ‘অনুবাদ ফিচার’। এতদিন পর্যন্ত হোয়াটসঅ্যাপে বিদেশি ভাষায় কথোপকথনে গুগলের সাহায্য নিতে হতো। এবার সেই বৈশিষ্ট্য এই মেসেজিং অ্যাপেই মিলবে। সূত্রের খবর ডব্লিউএবেটা ইনফো ওয়েবসাইটে অনুবাদ […]
রাজভবনে মহিলা কর্মীর শ্লীলতাহানির মামলা নিয়ে রাজ্যকে নোটিশ দেশের সর্বোচ্চ আদালতের, কেন্দ্রকেও যুক্ত করার অনুমতি
খবর লাইভ : রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজভবনের মহিলা কর্মী। শুক্রবার সেই মামলায় রাজ্যের উদ্দেশে নোটিশ জারি করল শীর্ষ আদালত। সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারকেও মামলায় যুক্ত করার নির্দেশ দেওয়া হল মামলাকারীকে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ মোট তিনটি নির্দেশ জারি করে কেন্দ্রকে […]










