খবর লাইভ : ‘একটা বিষয় পরিষ্কার, যে প্রশ্নফাঁসের মতো বিষয় ঘটেছে এবং পরীক্ষার শুদ্ধতাও নষ্ট হয়েছে’৷ নিট-ইউজি ২০২৪-এক অনিয়মের মামলায় ২৮টি আবেদনের শুনানি চালকালীন এমনই মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়৷ সোমবার ফের পরীক্ষার দাবিতে করা ৩৮টি আবেদনের শুনানি চলছিল শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সহ, বিচারপতি জে বি পারিওয়ালা এবং মনোজ মিশ্রার […]
Day: July 8, 2024
তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে এফআইআর দায়ের দিল্লি পুলিশের
খবর লাইভ : কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে ন্যায় সংহিতার সেকশন ৭৯ অনুসারে এফআইআর দায়ের করল দিল্লি পুলিশ। জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান রেখা শর্মার বিরুদ্ধে তাঁর ‘পাজামা’ মন্তব্যের জেরে এই অভিযোগ দায়ের করা হয়েছে। ফৌজদারি নয়া দণ্ডবিধি ন্যায় সংহিতা চালু হওয়ায় মাত্র এক সপ্তাহের মধ্যেই এই আইনের কোপে পড়লেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।হাথরসে পদপিষ্ট হয়ে […]
কলকাতাতে হানি ট্র্যাপে যুবক, পুলিশের জালে দম্পতি
খবর লাইভ : কলকাতাতেই হানি ট্র্যাপে পা দিয়ে যুবক৷ হোটেলে ডেকে নিয়ে গিয়ে যুবকের থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ এক তরুণী এবং তাঁর স্বামী ও সঙ্গীদের বিরুদ্ধে৷ এই ঘটনায় অভিযুক্ত দম্পতি সহ চার জনকে গ্রেফতার করেছে পাটুলি থানার পুলিশ৷ পুলিশ সূত্রে খবর, ডেটিং অ্যাপের মাধ্যমেই ওই তরুণীর সঙ্গে পরিচয় হয় অভিযোগকারী যুবকের৷ পাটুলির বাসিন্দা ওই […]
বিশেষভাবে সক্ষমদের কোনওভাবেই ‘অবমাননা’ নয়! সিবিএফসি-কে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের
খবর লাইভ : শারীরিক প্রতিবন্ধী বা বিশেষভাবে সক্ষম মানুষদের সিনেমা বা ছোট পর্দায় আর কোনওভাবেই অমর্যাদা করা যাবে না। সোমবার এক মামলার রায়ে এমনই নির্দেশিকা জারি করল সুপ্রিম কোর্ট। এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ সাফ জানায়, শব্দ অনেক সময়েই প্রাতিষ্ঠানিক বৈষম্য গড়ে দেয়। বিশেষ করে পঙ্গু, বিকলাঙ্গের মতো এমন কিছু শব্দ আমাদের […]
চোপড়াকাণ্ডে সেলিমের বিরুদ্ধে এফআইআর দায়ের নির্যাতিতার
খবর লাইভ : চোপড়াকাণ্ডে সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের বিরুদ্ধে দায়ের হল এফআইআর।জানা গিয়েছে, গত ১ জুলাই মহম্মদ সেলিমের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন চোপড়া কাণ্ডের নির্যাতিতা মহিলা। লিখিত অভিযোগে নির্যাতিতা জানিয়েছেন, আমার অজান্তেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যার জন্য আমার সম্মানহানি হয়েছে। ভিডিও ভাইরাল করেছেন মহম্মদ সেলিম এবং বিজেপি নেতা অমিত মালব্য। […]
ভারী বৃষ্টিতে জলের তলায় বাণিজ্যনগরী মুম্বই
খবর লাইভ : বর্ষা আসতেই মুম্বাইয়ের একের পর এক শহর ডুবছে জমা জলে। আজ, সোমবার সকালেই ভারী বৃষ্টিতে ডুবে গেল বাণিজ্যনগরী মুম্বই ও শহরতলি। এর জেরে একাধিক রাস্তায় জল জমেছে। ব্যাপক যানজট। কার্যত থমকে গিয়েছে যান চলাচল। মুম্বইয়ের লাইফলাইন লোকাল ট্রেন পরিষেবাও বিপর্যস্ত ভারী বৃষ্টির জেরে। অনেক স্টেশনেই ঢোকার আগে আটকে গিয়েছে ট্রেন। ভারী বৃষ্টির কারণে […]
সন্দেশখালি কাণ্ডে রাজ্যের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে
খবর লাইভ : সন্দেশখালি জমি দখল এবং মহিলাদের যৌন হেনস্থার অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্তের জন্য হাই কোর্ট যে নির্দেশ দেয় সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে করা রাজ্য সরকারের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। জমি দখল ও যৌন হেনস্তার মামলায় সিবিআই তদন্তের কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করে রাজ্য। বিচারপতি গাভই এবং কেভি […]
বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে, উত্তরাখণ্ডের দুর্যোগ নিয়ে চিন্তায় প্রশাসন
খবর লাইভ : হাওয়া বদলের খবর দিলে হাওয়া অফিস। সক্রিয় মৌসুমী বায়ুর সৌজন্যে আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। সোমবার। মুর্শিদাবাদ ছাড়া অন্য কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস নেই আমি বুধবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই থাকবে বৃষ্টির ঘনঘটা। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মালদহ, দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি […]
রাজ্যের বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগে রাজ্যকে গুরুত্ব সুপ্রিম কোর্টের
খবর লাইভ : রাজ্যের বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে জোর ধাক্কা খেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।সাংবিধানিক ক্ষমতার ‘অপব্যবহার’ করে নিজের ইচ্ছেমতো রাজ্যের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করতে পারবেন না রাজ্যপাল। এই ক্ষেত্রে রাজ্যের পছন্দকে গুরুত্ব দিলো সুপ্রিম কোর্ট। সোমবার এই মামলার শুনানিতে উপাচার্য নিয়োগে শীর্ষ আদালতের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি সার্চ কমিটি গঠনের কথা বলা হয়। এই […]









