খবর লাইভ : সাংবাদিকের পরিবারকে সামাজিক বয়কটের ডাক তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের। তাও আবার মন্ত্রীর এলাকায়। একবিংশ শতকে ভাবতে অবাক লাগছে? না এটা উত্তরপ্রদেশ নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে দুর্নীতির প্রতিবাদ করা সাংবাদিকের পরিবারকে বয়কটের ডাক তাঁরই দল তৃণমূল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েতের। বয়কটের ডাকের কথা স্বীকার করে নিয়েছেন তৃণমূলের অঞ্চল সভাপতিও। আর এখানেই প্রশ্ন, তাহলে মুখ্যমন্ত্রীর […]
Day: July 4, 2024
জেল মুক্তির পরেই তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন হেমন্ত সোরেন
খবর লাইভ : প্রায় পাঁচ মাস পর জামিনে মুক্তি পেয়েই নিজের চেনা চেয়ারে কামব্যাক করলেন হেমন্ত সোরেন। বৃহস্পতিবারই বিকেল পাঁচটা নাগাদ দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন জেএমএম নেতা। বুধবার সন্ধ্যায় রাজ্যপালের কাছে গিয়ে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন চম্পই সোরেন। তার পরেই নতুন করে জেএমএম-কংগ্রেস-আরজেডি জোটের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার জন্য আবেদন জানান হেমন্ত। এদিন […]
ভূপতিনগরকাণ্ডে আদালতে চার্জশিট পেশ করল এনআইএ
খবর লাইভ : পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরকাণ্ডে আদালতে চার্জশিট পেশ করল এনআইএ। আদালত সূত্রে জানা গিয়েছে, তপন মিদ্যা নামে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের এক বিজেপি নেতার বিরুদ্ধে গত তিন বছরে ২৬টি ফৌজদারি মামলা রুজু করে পুলিশ। এখনও পর্যন্ত ১৫টি চার্জশিটও জমা করেছে তারা। কিন্তু সম্প্রতি ধৃতের আইনজীবী অভিযোগ করেন, তাঁর বিরুদ্ধে কোনও এফআইআর নেই। তা-ও একটি মামলায় […]
কুমোরটুলিতে জোরকদমে চলছে দুর্গা প্রতিমা তৈরির কাজ
খবর লাইভ : শিউলি, কাশ ফুল এখনও না ফুটলেও, কুমোরটুলিতে দুর্গা প্রতিমার কাজ চলছে জোরকদমে। হাতে গুনে হিসেব করলে দেখা যাবে বাঙালির প্রিয় উৎসব আসতে বাকি আর মাত্র ১০০ দিন। আর এই আবহেই কুমোরটুলিতে শুরু হয়েছে ব্যস্ততা। রবীন্দ্র সরণি, কুমোরটুলি স্ট্রিট থেকে বনমালি সরকার স্ট্রিট, পটুয়াপাড়ার বিস্তীর্ণ এলাকার বিভিন্ন শিল্পীর ঘরে জোরকদমে চলছে দুর্গা প্রতিমা […]
অনেকটাই বেড়েছে রিচার্জ প্ল্যান, কীভাবে মিলবে সস্তার ট্যারিফ
খবর লাইভ : দীর্ঘদিন ধরে জল্পনা চলার পর অবশেষে ৩ জুলাই থেকে নিজেদের ট্যারিফ রেট বৃদ্ধি করেছে জিও, ভোডাফোন ও এয়ারটেল শুধু বৃদ্ধি নয়, বলা যেতে পারে অনেকটাই বৃদ্ধি করা হয়েছে। আগে যেখানে কোন রিচার্জ প্ল্যানের জন্য ১৭৯ টাকা খরচ করতে হতো, এখন সেই রিচার্জ প্ল্যানটির পিছনেই খরচ করতে হবে ১৯৯ টাকা। কোন কোন রিচার্জ […]
বিহারে ১৫ দিনে ৯টি সেতু বিপর্যয়ের ঘটনায় চাঞ্চল্য
খবর লাইভ : বিহারে সেতু বিপর্যয়ের ঘটনা অব্যাহত। এবার একদিনে ভেঙে পড়ল তিনটি সেতু। সরন ও সিয়ান জেলায় বুধবার পরপর তিনটি সেতু ভেঙে পড়েছে। যদিও দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেনি। কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য জুড়ে। সূত্রের খবর, গতকাল যে সেতুগুলো ভেঙে পড়েছে সেগুলো ৩০ থেকে ৮০ বছরের পুরনো। গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টি হচ্ছে বিহারে। এই […]
স্টেশন জুড়ে চলা জবরদখল উচ্ছেদে আরও বেশি করে ঝাঁপাচ্ছে রেল
খবর লাইভ : জবরদখলের গেরোয় এবার রেলের অমৃত ভারত স্টেশন। একাধিক স্টেশনের কাজে বাধা এবার জবরদখল। প্রায় ৭০টির কাছাকাছি গুরুত্বপূর্ণ স্টেশন হকারমুক্ত করতে চায় রেল। গুরুত্বপূর্ণ একাধিক স্টেশন জুড়ে বেড়ে চলেছে জবরদখল। হকার উচ্ছেদে গিয়ে বারবার বাধার সম্মুখীন হয়েছে রেল। এই অবস্থায় রাজ্যের উদ্যোগ দেখে পূর্ণ মাত্রায় প্ল্যাটফর্ম ফাঁকা করতে চাওয়া হচ্ছে। তাই স্টেশন জুড়ে […]
রথের দিনেই উদ্বোধন, দিঘায় জগন্নাথের মন্দির তৈরিতে ছাড়পত্র হাই কোর্টের
খবর লাইভ : দিঘায় জগন্নাথের মন্দির তৈরিতে ছাড়পত্র হাইকোর্টে। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, হিডকো রাজ্যের বিভিন্ন জায়গায় কাজ করতেই পারে, এতে ভুল কী রয়েছে? আদালতের বক্তব্য, পরিকাঠামো উন্নয়নের দায়িত্ব রাজ্যের। তারা যে কোনও বিভাগকে দায়িত্ব দিতে পারে, কোনও সমস্যা নেই, পর্যবেক্ষণ প্রধান বিচারপতির। আগামী ৭ জুলাই দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন। তার […]
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে মুম্বই পাড়ি বিশ্বজয়ীদের
খবর লাইভ : বার্বাডোজ থেকে দিল্লি, এ বার মুম্বই। আজ দিনভর সেলিব্রেশন। দীর্ঘ ১৭ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। সব মিলিয়ে ১১ বছর পর আইসিসি ট্রফি জয়। সকালেই দিল্লিতে পৌঁছেছে ভারতীয় দল। বৃষ্টি মাথায় সকাল সকালই দিল্লি বিমানবন্দরে রোহিত-বিরাট সহ চ্যাম্পিয়ন টিমকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন হাজারো ক্রিকেটপ্রেমী। দীর্ঘ ১৬ ঘণ্টার বিমানযাত্রা। যদিও […]
অযোধ্যার রাম মন্দিরে পুরোহিতদের পোশাকের রং বদল, মোবাইল ফোনেও নিষেধাজ্ঞা জারি
খবর লাইভ : অযোধ্যার রাম মন্দিরের দরজা খুলেছে প্রায় ছয় মাস। এর মধ্যেই মন্দিরের একাধিক নিয়মে বদল আনা হল। জানা গিয়েছে, জুলাই মাস থেকেই অযোধ্যার রাম মন্দিরের পুরোহিতদের পোশাকের রং সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এবার আর গেরুয়া বসন নয় এবারে মন্দিরে পুরোহিতদের রামলালার সেবা করতে হলে পরতে হবে হলুদ রঙের পোশাক। মাথায় হলুদ রঙের পাগরি, […]










