International Special News Special Reports

বাংলাদেশে আজও ৭ ঘণ্টা কারফিউ শিথিল

0
(0)

খবর লাইভ : গত শুক্রবার থেকে ব্যাঙ্কে লেনদেন বন্ধ ছিল। তাই সীমিত পরিসরে ব্যাঙ্ক খোলার পর উপচে পড়া ভিড় ছিল গ্রাহকের। সরকারি-বেসরকারি অফিস, ব্যাঙ্কে আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো বেলা ১১টায় শুরু হয়েছে। চলবে বেলা ৩টা পর্যন্ত।

ঢাকা মহানগর ও ঢাকা জেলা, গাজীপুর মহানগর ও গাজীপুর জেলা, নরসিংদী ও নারায়ণগঞ্জে কারফিউ আজও সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিথিল থাকছে। অর্থাৎ দিনের বেলায় সাত ঘণ্টা কারফিউ শিথিল। গতকালও একইভাবে কারফিউ শিথিল রাখা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয় গত মঙ্গলবার নির্দেশনা জারি করে জানায়, বুধবার ও বৃহস্পতিবার সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসের জন্য বেলা ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত অফিস সময় নির্ধারণ করা হয়েছে।

গত সপ্তাহে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারা দেশে বিক্ষোভ, সংঘর্ষ ছড়িয়ে পড়ে। বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় এখন পর্যন্ত ২০১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিজিবি নামানো হয়। একপর্যায়ে সরকার গত শুক্রবার রাত ১২টা থেকে সারা দেশে কারফিউ জারি করে। একই দিনে অসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য সশস্ত্র বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত হয়। এখনো অসামরিক প্রশাসনকে সহায়তা করে যাচ্ছে সেনাবাহিনী।

প্রথম ও দ্বিতীয় দিন দুই ঘণ্টা বিরতি দিয়ে কারফিউ চলে। তৃতীয় দিন তিন ঘণ্টা বিরতি দেওয়া হয়। চতুর্থ দিন ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে চার ঘণ্টা বিরতি দেওয়া হয়।

বুধ-বৃহস্পতিবার ঢাকা মহানগর ও ঢাকা জেলা, গাজীপুর মহানগর ও গাজীপুর জেলা, নরসিংদী ও নারায়ণগঞ্জে কারফিউ আরও শিথিল করা হয়। এসব এলাকায় এ দুই দিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিলের কথা জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *