বগটুই-কাণ্ডে আরও এক জনকে গ্রেফতার করল সিবিআই। রিটন শেখ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করছেন সিবিআই আধিকারিকরা। বৃহস্পতিবারই তাঁকে তোলা হবে আদালতে।বগটুই-কাণ্ডে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে রিটন সম্পর্কে জানতে পারেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এর পর তাঁকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন- গোসাপকে গণধর্ষণ! মোবাইলে করা হল ভিডিও, ধৃত চার
বগটুই-কাণ্ডে সম্প্রতি সমীর শেখ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল। সমীরকে রামপুরহাটে নিজেদের অস্থায়ী ক্যাম্পে ডেকে এনে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। জেরায় তাঁর বক্তব্যে অসঙ্গতি ধরা পড়ায় ওই ব্যক্তিতে গ্রেফতার করে সিবিআই।




