National Special News Special Reports

চন্দ্রবাবু-নীতিশের ঝুলি ভরিয়ে দিলেন নির্মলা! অন্ধ্র-বিহারের জন্য বিশেষ প্যাকেজ

0
(0)

খবর লাইভ : আজ, মঙ্গলবার তৃতীয় মোদি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এদিন কেন্দ্রীয় বাজেটেও সরকার টিকিয়ে রাখার কৌশল ধরা পড়ল। দুই জোট শরিক চন্দ্রবাবু নায়ডু এবং নীতীশ কুমারের চাপের কাছে অবশেষে নতিস্বীকার করলেন মোদি। বাজেটে অন্ধ্রপ্রদেশের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বাজেটে বিহারের জন্য দিতে হল একাধিক প্রকল্প। সবমিলিয়ে বাজেটে দুই শরিকের ঝুলি ভরিয়ে দিলেন নির্মলা সীতারমণ।

আরও পড়ুনঃ ফের উত্তপ্ত জম্মু-কাশ্মীর, ভোররাতে গুলির লড়াইয়ে গুরুতর জখম জওয়ান!

এদিন কেন্দ্রীয় পেশের সময় অর্থমন্ত্রী জানান, অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন আইনের সূত্র মেনে রাজ্যের নতুন রাজধানী অমরাবতীর পরিকাঠামো উন্নয়নের জন্য বাড়তি ১৫ হাজার কোটি টাকার প্যাকেজ দেওয়া হবে। এখানেই নয়, আগামী বছরগুলিতে এই ধরনের আরও একাধিক আর্থিক প্যাকেজ অন্ধ্রকে দেওয়া হবে বলে ঘোষণা করেছেন নির্মলা। মূলত অমরাবতীর পুনর্গঠনে খরচ হবে এই টাকা। এছাড়াও অন্ধ্রের রয়্যালসীমা অঞ্চল, কার্নল, অনন্তপুর, ওয়াইএসআর এবং চিত্তোর, চার জেলার যোগাযোগ ব্যবস্থার উন্নতি এবং পরিকাঠামো উন্নয়নে জোর দেবে কেন্দ্রীয় সরকার।

কেন্দ্রে সরকার টিকিয়ে রাখার জন্য আরেক গুরুত্বপূর্ণ
জোটসঙ্গী নীতীশ কুমারের দাবিও মানতে বাধ্য হলেন কেন্দ্র। এবার বিহারের জন্য কেন্দ্রীয় বাজেটে একাধিক বিশেষ প্রকল্প ঘোষণা করা হল। বিহারকে সরাসরি আর্থিক প্যাকেজ না দেওয়া হলেও পরিকাঠামো খাতে একাধিক বড় ঘোষণা করা হল। বিহারের সড়ক যোগাযোগ ব্যবস্থা মসৃণ করতে মোট ২৬ হাজার কোটি বরাদ্দ করল মোদি সরকার। নতুন একগুচ্ছ সড়ক তৈরি হবে। যার মধ্যে ৩টি হাইওয়ে। বিহারে ২৪০০ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্টেরও ঘোষণা করেছেন নির্মলা। একই সঙ্গে নতুন বিমানবন্দর, মেডিক্যাল কলেজ এবং নতুন স্টেডিয়াম তৈরি হবে। শুধুমাত্র বিহারের বন্যা নিয়ন্ত্রণেই সাড়ে ১২ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে কেন্দ্রীয় বাজেটে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *