National Special News Special Reports

ভূপেন্দ্র প্যাটেলই গুজরাটের মুখ্যমন্ত্রী, শপথে থাকছেন মোদি-শাহ

0
(0)

খবর লাইভ :  ভূপেন্দ্র প্যাটেলই গুজরাটের মুখ্যমন্ত্রী থাকছেন। সোমবার ১২ ডিসেম্বর বেলা ২টোয় গুজরাটের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন ভূপেন্দ্র প্যাটেল। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।অন্যদিকে ভূপেন্দ্র প্যাটেল বলেছেন, গুজরাট নির্বাচনের ফলাফল একেবারে স্পষ্ট। গুজরাটে উন্নয়নের যাত্রা অব্যাহত রাখার বিষয়ে মনস্থির করেছেন এখানকার মানুষ। তাঁরা মানুষের রায় মেনে নিচ্ছেন।

দলের নয়া সংসদীয় নেতা বেছে নেওয়ার জন্য শনিবার গুজরাট বিজেপির কার্যালয় ‘কমলম’-এ বৈঠকে বসেছিলেন বিজেপির নির্বাচিত বিধায়করা। সেখানেই ভূপেন্দ্রর নাম নিশ্চিত হয়।
গুজরাটে বিপুল জয়ের পর মুখ্যমন্ত্রী হিসাবে ভূপেন্দ্র পটেলের নামেই সিলমোহর দিলেন বিজেপি বিধায়করা। যার অর্থ, ২০২১ সালের সেপ্টেম্বর মাসে বিজয় রূপাণীর থেকে মুখ্যমন্ত্রীর দায়িত্বভার নেওয়া পটেলর উপরেই আস্থা রাখল বিজেপি শীর্ষনেতৃত্ব।

আরও পড়ুনঃ ভারতের অলিম্পিক্স সংস্থার নতুন সভাপতি হলেন পিটি উষা!

দলের নয়া সংসদীয় নেতা বেছে নেওয়ার জন্য শনিবার গুজরাত বিজেপির প্রধান কার্যালয় ‘কমলম’-এ বৈঠকে বসেছিলেন বিজেপির নির্বাচিত বিধায়করা। শীর্ষ নেতৃত্বের তরফে পরিদর্শক হিসাবে বৈঠকে হাজির ছিলেন বিজেপির ৩ নেতা, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা এবং ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডা। বৈঠকে সর্বসম্মতিক্রমে পটেলকে দলের নেতা হিসাবে বেছে নেওয়া হয়।

গত শুক্রবারই রীতি মেনে রাজ্যপালের কাছে গিয়ে ইস্তফাপত্র জমা দিয়ে এসেছিলেন পটেল। তখনই অনেকে ধারণা করেছিলেন যে, দলের বিধায়কদের নিয়ে নতুন করে সরকার গঠনের জন্য রাজ্যপালের কাছে আবেদন জানাবেন তিনি। গুজরাটের মসনদে বিজেপি ফিরলে পটেলই যে মুখ্যমন্ত্রী থাকবেন, সে ইঙ্গিত ভোটের আগেই দিয়ে রেখেছিল পদ্মশিবির।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *