International Special News Special Reports

ছন্দপতন, আচমকাই প্রেসিডেন্ট পদের দৌড় থেকে সরে দাঁড়ালেন বাইডেন!

0
(0)

খবর লাইভ : নির্বাচনের আগে প্রতি মুহূর্তে চড়ছে উত্তেজনার পারদ! দিনকয়েক আগেই ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় উত্তাল হয়ে ওঠে আমেরিকা। আর সেই ভয়ের রেশ কাটতে না কাটতেই আবারো ছন্দপতন। এবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে সরে দাঁড়ালেন জো বাইডেন। হ্যাঁ শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। রবিবার বাইডেন ঘোষণা করেন প্রেসিডেন্ট নির্বাচনে আর তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন না। তাঁর বদলে ভারতীয় বংশোদ্ভূত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নাম ডেমোক্রাটের প্রার্থী হিসাবে ঘোষণা করার সুপারিশ করেন বাইডেন।

সূত্রের খবর, শারীরিক অসুস্থতা, বার্ধক্য জনিত সমস্যা-সহ একাধিক ইস্যুতে দলের অন্দরে বেশ কয়েকদিন ধরেই চাপ বাড়ছিল বাইডেনের। তারপরও দাঁতে দাঁত চেপে লড়ছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তবে শেষ পর্যন্ত তাঁকে হার মানতে হচ্ছে। রবিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক্স হ্যান্ডেলে পোস্ট করেন, “প্রেসিডেন্ট হিসাবে আপনাদের সেবা করতে পেরে আমি সম্মানিত। পুনরায় নির্বাচনে সামিল হওয়ার ইচ্ছা থাকলেও, আমার বিশ্বাস, দল ও দেশের স্বার্থে আমার নির্বাচন থেকে সরে দাঁড়ানো এবং মেয়াদ শেষ হওয়া পর্যন্ত প্রেসিডেন্ট হিসাবে আমার দায়িত্ব পালন করা উচিত।”

আগামী নভেম্বর মাসে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। বাইডেনই প্রথম প্রার্থী যিনি এতটা পথ পার করে এসে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। তিনিই প্রথম প্রার্থী যিনি শারীরিক অসুস্থতা ও বয়সজনিত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বলে খবর। উল্লেখ্য, গত সপ্তাহেই কোভিডে আক্রান্ত হন বাইডেন। বর্তমানে নিজের বাড়িতে আইসোলেশনে রয়েছেন তিনি। এদিকে আচমকা নির্বাচন থেকে বাইডেনের সরে দাঁড়ানোয় রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জেতার পথ আরও প্রশস্ত হচ্ছে। যার জেরে শোরগোল পড়ে গিয়েছে ডেমোক্রাটিক পার্টির অন্দরে। এখন তাদের নয়া ভাবনা নয়া প্রেসিডেন্ট পদপ্রার্থীর মনোনয়ন নিয়ে। এক্ষেত্রে বাইডেনের ছায়াসঙ্গী, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নামই শোনা যাচ্ছে। সূত্রের খবর, কমলা হ্যারিস যদি প্রেসিডেন্ট পদপ্রার্থী হন এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে তিনি প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হন, তবে তিনি প্রথম মহিলা মার্কিন প্রেসিডেন্ট হবেন। ভারতীয় বংশোদ্ভূত হিসাবেও তিনিই প্রথম প্রেসিডেন্টের গদিতে বসবেন, যা ভারতের কাছে অত্যন্ত গর্বের।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *