Special News Special Reports State

ফের অনুব্রত ঘনিষ্ঠ ব্যবসায়ী রাজীবকে তলব ইডির

0
(0)

খবর লাইভ : এবার ইডির নজরে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ ব্যবসায়ী রাজীব ভট্টাচার্য। বুধবার ইডির দিল্লি অফিসে ডেকে পাঠানো হয়েছে রাজীবকে। অনুব্রত মণ্ডলের স্ত্রীর চিকিৎসার জন্য বেশ কয়েক লক্ষ টাকা দিয়েছিলেন এই ব্যবসায়ী। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর পেতে মরিয়া ইডি।

গত সোমবারও রাজীবকে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। ইডি দফতর থেকে বেরিয়ে হাসিমুখেই দেখা গিয়েছিল তাঁকে। জানা গেছে, বোলপুরের রাইস মিলের মালিক রাজীব ভট্টাচার্য অনুব্রত মণ্ডলের স্ত্রীর চিকিৎসার জন্য প্রায় ৬৬ লক্ষ টাকা দিয়েছিলেন। এর আগে রাজীবের বাড়িতে গিয়েও তাঁকে জিজ্ঞাসাবাদ চালান সিবিআই আধিকারিকরা। যদিও এর সঙ্গে গরু পাচার মামলার কোনও কিছুই খুঁজে পাননি ইডি কর্তারা।
ইডি সূত্রের দাবি,রাজীবের বয়ানে অসঙ্গতি লক্ষ্য করা গিয়েছে। তাই আবারও তাঁকে দিল্লিতে ইডির সদর দফতরে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Tagged

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *