Special News Special Reports State

পোস্টার বিতর্ক পিছু ছাড়ছে না, বিষ্ণুপুরে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব

0
(0)

খবর লাইভ  : পোস্টার বিতর্ক পিছু ছাড়ছে না বাঁকুড়ার। পুরসভা নির্বাচন চলাকালীন তৃণমূলের বিরুদ্ধে একাধিক পোস্টার সাঁটে দলেরই বিক্ষুব্ধ গোষ্ঠী। প্রকাশ্যে আসে বহিরাগত ও ভূমিপুত্রের দ্বন্দ্ব। তৃণমূলের পর এবার বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব সামনে এল। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা যুব মোর্চা সভাপতির পদ ঘোষণার পর পোস্টার পড়ল মল্লগড় বিষ্ণুপুরে। নতুন যুব মোর্চা সভাপতির বিরুদ্ধে পড়ল পোস্টার।

আরও পড়ুন  – এ বার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ‘ভিজিটর’ পদ থেকেও কী সরানো হবে রাজ্যপালকে? প্রস্তুতি নিচ্ছে নবান্ন

পোস্টারে উল্লেখ করা হয়েছে, যে কখন বিজেপি করল না সে পেল দায়িত্ব! জবাব দিন জেলা বিজেপি সভাপতি। বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা কার্যালয়েও পড়েছে পোস্টার। পোস্টারে যুব মোর্চার নতুন জেলা সভাপতিকে দলের কর্মসূচিতে দেখা যায় না বলে অভিযোগ করা হয়েছে। সরাসরি না বললেও পোস্টারে পরোক্ষে নতুন জেলা সভাপতির বিরুদ্ধে বহিরাগতর অভিযোগও তোলা হয়েছে। পোস্টার ঘিরে বিষ্ণুপুরে শুরু রাজনৈতিক চাপানউতোর।

বিজেপি সূত্রে জানা গেছে, বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় যুব মোর্চার সভাপতি পদে এতদিন ছিলেন সুশান্ত দাঁ। বৃহস্পতিবার দলের তরফে তাঁকে সরিয়ে যুব মোর্চার বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হয় আবিরলাল মুখোপাধ্যায়কে। আর এই রদবদলের পরই শুক্রবার বিকেলে বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা কার্যালয়ে ছাপানো পোস্টার নজরে আসে। পোস্টার চোখে পড়তেই শুরু হয় শোরগোল।

বিজেপির দাবি, ওই পোস্টারগুলির সাথে বিজেপির কোনও সম্পর্ক নেই। আবিরলাল মুখোপাধ্যায় বিষ্ণুপুর শহরের না হলেও ওন্দা বিধানসভা এলাকার নেতৃত্বে ছিলেন। তাই তাঁর সঙ্গে দলের সম্পর্ক নেই, এই অভিযোগও মিথ্যা। বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি আলোক মুখোপাধ্যায়ের দাবি, দলের অন্দরে ভাঙন ধরাতেই তৃণমূল এই কাজ করেছে। তৃণমূল এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। এটা বিজেপির অভ্যন্তরীণ লড়াই বলে দাবি করেছেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি আলোক মুখোপাধ্যায়।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *