National Special News Special Reports

ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, গোণ্ডায় লাইনচ্যুত চণ্ডীগড়-ডীব্রগড় এক্সপ্রেসের ১০-১২টি কামরা, মৃত ছয়

0
(0)

খবর লাইভ : একমাসের মধ্যেই ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা৷ শুধু তাই নয়, রেলমন্ত্রীর জন্মদিনেই রেল দুর্ঘটনা৷ উত্তরপ্রদেশের গোণ্ডায় লাইনচ্যুত চণ্ডীগড়-ডীব্রগড় এক্সপ্রেসের কমপক্ষে ১০-১২টি কামরা৷ বৃহস্পতিবার দুপুর ২টো ৩৭ মিনিটে উত্তরপ্রদেশের গোণ্ডা এবং ঝিলাডির মাঝে অবস্থিত পিকাউরায় এই দুর্ঘটনাটি ঘটে৷ অসমর্থিত সূত্রের খবর, ইতিমধ্যেই এই দুর্ঘটনায় ২জনের মৃত্যু হয়েছে৷

সূত্রের খবর, ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল৷ আহতের সংখ্যা একাধিক৷ যাত্রীদের অনেককেই ট্রেন থেকে নেমে লাগেজ নিয়ে দাঁড়িয়ে রয়েছেন রেললাইনের পাশে৷ সকলেই আতঙ্কিত, বিধ্বস্ত৷ হতাহতের সংখ্যা স্পষ্ট হয়নি এখনও৷

তবে এ ঘটনায় কতজন আহত হয়েছেন সে বিষয়ে রেল ও প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনও তথ্য জানানো হয়নি। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আধিকারিকদের ত্রাণসামগ্রী নিয়ে ঘটনাস্থলে পৌঁছনোর নির্দেশ দিয়েছেন আধিকারিকদের। দ্রুতগতিতে চলছে ত্রাণ তৎপরতা। লাইনচ্যুত কোচে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে কাজ করা হচ্ছে। আশেপাশের জেলা থেকেও ত্রাণ দল ঘটনাস্থলে পৌঁছেছে।

ট্রেনটি চণ্ডীগড় থেকে ডিব্রুগড় যাচ্ছিল বলে জানা গিয়েছে। ট্রেন নম্বর ১৫৯০৪ চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেস ঝালাহি স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে পড়ে।

তবে কীভাবে ট্রেন দুর্ঘটনা ঘটেছে সে বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। রেলওয়ে এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি জারি করেনি।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *