National Special News Special Reports

বিহারের প্রাক্তন মন্ত্রীর পিতার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার, প্রকৃত কারণ খুঁজছে পুলিশ 

0
(0)

খবর লাইভ : বিহারের মঙ্গলবার সকালে বিকাশশীল ইনসান পার্টির প্রধান মুকেশ সাহানির পিতা জিতেন সাহানির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে পুলিশ।

দ্বারভাঙার সুপল বাজার এলাকার একটি বাড়ি থেকে দেহটি উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মুকেশদের পৈতৃক বাড়ি সেটি। সেখানেই থাকতেন সত্তরোর্ধ্ব জিতেন। ক্ষতবিক্ষত দেহ দেখে পুলিশ এই বিষয়ে নিশ্চিত হতে চাইছে ।

খুন করা হলে কী কারণে তা করা হল, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই এই খুনের ঘটনার তদন্তে তিন সদস্যের বিশেষ তদন্তকারী দল গঠন করেছে বিহার পুলিশ।ভিআইপি দলের প্রধান মুকেশ ছিলেন বিহারের প্রাক্তন মন্ত্রী। অন্যান্য অনগ্রসর সম্প্রদায় (ওবিসি)-এর এই নেতা বর্তমানে বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র শরিক। জানা গিয়েছে, গত কয়েক দিন ধরে তিনি মুম্বইয়ে ছিলেন। পিতার মৃত্যুসংবাদ পেয়েই তিনি তড়িঘড়ি পটনায় ফিরছেন।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *