Special News Special Reports State

খানাকুল-১ পঞ্চায়েত সমিতিতে তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্বের জেরে মাথা ফাটল মহিলা সভাপতির 

0
(0)

খবর লাইভ : তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্ব ফের প্রকাশ্যে। বিষয়টি নিয়ে উত্তেজনা ছড়াল হুগলির খানাকুল-১ পঞ্চায়েত সমিতিতে। পঞ্চায়েত সমিতির মহিলা সভাপতির মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল দলেরই কয়েক জনের বিরুদ্ধে। এমনকী, পঞ্চায়েত সমিতির বেশ কয়েক জন সদস্যকে মারধর করা হয় বলেও অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, সোমবার তৃণমূলের দুই পক্ষের জমায়েত থেকে উত্তেজনা ছড়ায় পঞ্চায়েত সমিতি অফিসের বাইরে।এই জমায়েত এড়াতে লাঠি উঁচিয়ে পুলিশকে তাড়া করতে দেখা যায়।

এই পঞ্চায়েতের বোর্ড গঠনের পর থেকেই পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ নইমুল হক ওরফে রাঙা গোষ্ঠীর সঙ্গে খানাকুল-১ ব্লকের তৃণমুল সভাপতি দীপেন মাইতি গোষ্ঠীর মধ্যে গোলমাল শুরু হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে পঞ্চায়েত সমিতির স্থায়ী কমিটি ভেঙে যাওয়ার পরিস্তিতিতে এসে দাঁড়ায়। যদিও দীপেনের অনুগামীদের মধ্যে বেশ কয়েক জন কর্মাধ্যক্ষ এবং পঞ্চায়েত সমিতির সদস্য পদত্যাগ করতে চেয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মাইতির কাছে পদত্যাগপত্র জমা দেন।

অবশ্য পঞ্চায়েত সমিতির স্থায়ী কমিটি টিকিয়ে রেখে একাধিপত্য ধরে রাখতে মরিয়া নইমুল ওরফে রাঙা গোষ্ঠী। বিষয়টিকে কেন্দ্র করে খানাকুল-১ পঞ্চায়েত সমিতির একটি বৈঠক ডাকা হয়। তখনই উত্তেজনা ছড়ায়।এদিনের সংঘর্ষে পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পার মাথা ফাটে। পঞ্চায়েত সমিতির কার্যালয়ের বাইরে দুই গোষ্ঠীর কয়েকশো লোক জমায়েত হন। স্লোগান, পাল্টা স্লোগান শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে গিয়ে বেগ পেতে হয় পুলিশকে।গন্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে যান হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৃশানু রায়, আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, আরামবাগ থানার আইসি রাকেশ সিং।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *