Special News Special Reports State

টিভি দেখার খরচও বাড়ছে , মাথায় হাত মধ্যবিত্তের

0
(0)

খবর লাইভ : মোবাইলের রিচার্জ ভ্যালু এক ধাপে অনেকটা বেড়ে যাওয়ার পর থেকে সাধারণ খেটে খাওয়া মানুষের মাথায় চিন্তার হাত। সেই তালিকায় যুক্ত হল টিভি দেখার প্যাকেজও। এবার বাড়তি খরচের কোপে পড়তে হবে কেবল টিভি এবং ডিটিএইচ দর্শকদের।

দেশে নতুন সরকার গঠনের পরই সব জিনিসপত্র অগ্নিমূল্য। এবার সাধারণ মানুষের টিভি দেখার খরচওবাড়তে চলেছে। একদিকে চ্যানেল কর্তৃপক্ষ দাম বাড়াতে চলেছে অন্যদিকে টেলিকম নিয়ন্ত্রক সংস্থা ট্রা‌ই এক অন্য নিয়ম সামনে এনেছে। চ্যানেল কর্তৃপক্ষ নতুন দাম হাঁকলে প্যাকেজে তার প্রভাব পড়বেই। মাল্টি সিস্টেম অপারেটর সংস্থাগুলি বলছে, ইতিমধ্যেই বাড়তি দাম হাঁকা শুরু হয়েছে। তাই প্যাকেজের খরচ সার্বিকভাবে ১০ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। পাশাপাশি ‘নেটওয়ার্ক ক্যাপাসিটি ফি’র ঊর্ধ্বসীমাও তুলে দিয়েছে ট্রাই। প্রসার ভারতী দর্শকদের জন্য ‘ডিডি-ফ্রি ডিশ’ পরিষেবা এনেছিল। শুধুমাত্র একটি ডিশ অ্যান্টেনা ও সেট টপ বক্স লাগিয়ে একশোটি চ্যানেল দেখতে পারেন সব ধরনের মানুষ। ট্রাই সুপারিশ করেছে, এই বক্সগুলিকে ‘অ্যাড্রেসেবল সিস্টেম’-এ নিয়ে আসার। অর্থাৎ, কোথায় কত বক্স চালু আছে, তার যাবতীয় তথ্য রাখা হবে। উল্লেখযোগ্য বিষয় হল, বর্তমান বক্সগুলিতে সেই প্রযুক্তিই নেই। ফলে কেন্দ্র নয়া নিয়ম চালু করলেই নতুন করে সেট টপ বক্স কিনতে হবে দেশের প্রায় সাড়ে চার কোটি গ্রাহককে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *