Special News Special Reports State

রাজ্যে করোনা বাড়ছে, কড়া সিদ্ধান্ত নিতে পারে নবান্ন

0
(0)

খবর লাইভ : গোটা রাজ্যে করোনা পরিস্থিতি ক্রমেই বাড়ছে। করোনার দুটি টিকা নেওয়া হলেও তৃতীয় টিকা (বুস্টার ডোজ) কতটা নিয়েছেন এ রাজ্যের মানুষ, তা নিয়ে জল্পনা ক্রমেই বাড়ছে। গত কয়েক দিন গোটা দেশের পাশাপাশি কলকাতাতেও বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। বাড়ছে মৃতের সংখ্যাও। পরিস্থিতির গুরুত্ব বুঝে আরও কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। রাজ্যে করোনা-বিধি কেমন ভাবে মানা হচ্ছে, তা খতিয়ে দেখা হচ্ছে। টিকা নেওয়ার হাল কেমন-তাও জেলাওয়ারি পর্যবেক্ষণ করা হচ্ছে। আর তা করতে গিয়েই চাঞ্চল্যকর তথ্য পেয়েছে নবান্ন।

নবান্নের রিপোর্ট, রাজ্যে বুস্টার ডোজ নিতে এখনও বাকি রয়েছেন প্রায় সাড়ে পাঁচ কোটি জন। এর মধ্য কোভ্যাক্সিন-এর বুস্টার ডোজ নিতে বাকি রয়েছেন ৬২,২৯,৭২৯ জন। কোভিশিল্ড-এর বুস্টার ডোজ নিতে বাকি ৪ কোটি ৮৫ লক্ষ ৬৭ হাজার ৬৪১ জনের। ৩০ সেপ্টেম্বরের মধ্যে বুস্টার ডোজের কোর্স যাতে শেষ হয় সে-দিকে নজর দিয়েছে নবান্ন।

নবান্নের রিপোর্ট, কলকাতা, দুই ২৪ পরগনা, হুগলিতে সব থেকে বেশি বাকি রয়েছে তৃতীয় ডোজ নেওয়ার ক্ষেত্রে। যাতে এই চার জেলায় দ্রুত বুস্টার ডোজের কাজ শেষ করা যায়, সে দিকে গুরুত্ব দিচ্ছে প্রশাসন। প্রসঙ্গত, এত দিন ষাট বছরের কম বয়সীদের করোনার টিকা টাকা দিয়ে কিনতে হতো। আজ, ১৫ জুলাই থেকে আগামী ৭৫ দিনের জন্য এক্ষেত্রে ছাড় দিয়েছে কেন্দ্র। স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে আগামী ৭৫ দিন গোটা দেশে বিনামূল্যে তৃতীয় ডোজ দেওয়া হবে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *