National Special News Special Reports

উত্তরপ্রদেশে হাথরসে মর্মান্তিক দুর্ঘটনা,ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে হত ২৭

0
(0)

খবর লাইভ : উত্তরপ্রদেশে হাথরসে মর্মান্তিক দুর্ঘটনা। শিবের সৎসঙ্গের অনুষ্ঠানে আচমকাই হুড়োহুড়ি। সরকারিভাবে জানা গিয়েছে, ঘটনায় পদপিষ্ট হয়ে হত ২৭। মৃতদের মধ্যে ২৫ জনই মহিলা। মুখ্যমন্ত্রী যোদী আদিত্যনাথ ঘটনার জেরে ক্ষুব্ধ। প্রশাসনকে উদ্যোক্তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ।

বেসরকারিভাবে জানা যাচ্ছে, প্রায় ৯০ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে হাথরাস ও ইটাহর বাসিন্দা রয়েছে। মৃতদের আলিগড় ও ইটাতে নিয়ে যাওয়া হয়। ডিএম আশিস কুমার ও এসপি নিপুণ আগরওয়াল ঘটনাস্থলে রওনা হয়েছেন। জানা গিয়েছে, শিবের সৎসঙ্গের অনুষ্ঠানে আচমকাই হুড়োহুড়ি শুরু হয়ে যায়। ঘটনার জেরে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উদ্বেগ প্রকাশ করেছেন। আহদের দ্রুত চিকিৎসার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি, প্রশাসনকে উদ্যোক্তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন যোগী।

এসএসপি রাজেশ কুমার সিং বলেছেন, ‘হাথরস জেলার একটি গ্রামে একটি ধর্মীয় অনুষ্ঠান চলছিল যখন পদদলিত হয়৷ এখনও পর্যন্ত ২৩ জন মহিলা, তিন শিশু সহ ইটা হাসপাতালে ২৭ জনের মৃতদেহ নিয়ে যাওয়া হয়েছে ৷ এবং এক আহতকেও। আরও বহু ব্যক্তির আহত খবর পাওয়া যাচ্ছে।’

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *