Special News Special Reports State

পঞ্চায়েত ভোট নিয়ে রাজ্যপালের ভূমিকায় শুভেন্দুর সঙ্গে প্রশ্ন তুললেন নওশাদ সিদ্দিকি

0
(0)

খবর লাইভ : বুধবারের পর বৃহস্পতিবারও মনোনয়ন ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। রাজ্যপাল সিভি আনন্দ বোসের ভূমিকায় আবার উষ্মাপ্রকাশ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একই সঙ্গে রাজ্যপালকে বিঁধলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিও।

এই আবহে আবার রাজ্যপালকে আক্রমণ করলেন শুভেন্দু। তিনি বলেন, ‘‘উনি সাংবিধানিক পদে রয়েছেন। ওঁর চেয়ারকে সম্মান করি। ওঁর কাজকর্ম নিয়ে আগে বহুবার বলেছি। রাজ্যপালের যখন করার ছিল, কিছু করেননি। রাজীব সিংহকে আটকাতে পারতেন।’’ রাজ্য নির্বাচন কমিশনার হিসাবে অন্য যে দুই নাম প্রস্তাব করেছিল রাজ্য, তাঁদের মধ্যে কাউকে রাজ্য নির্বাচন কমিশনার করা হলে তাঁরা রাজীবের মতো ‘এত খারাপ হত না’ বলে মন্তব্য করেন শুভেন্দু।

আরও পড়ুনঃ মনোনয়ন জমা দেওয়ার শেষদিনেও রণক্ষেত্র ভাঙড়! নিহত ২

তবে এ বার শুধু শুভেন্দু নন। আরও এক বিরোধী বিধায়ক নওশাদও রাজ্যপালের বিরুদ্ধে সরব হলেন। মনোনয়ন ঘিরে অশান্ত হয়েছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ও। সেখানে গুলিবিদ্ধ হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যপালের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন নওশাদ।
বিরোধী দলনেতার পাশাপাশি রাজ্যপালকে কটাক্ষ করেছেন নওশাদও। তিনি বলেছেন, ‘‘রাজ্যপাল এখন কোথায় গিয়েছেন আমি জানি না। শুনলাম আউট অফ স্টেশন। আর রাজ্যে এই পরিস্থিতি চলছে।’’

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *