Special News Special Reports State

রাজ্যপালের চোপড়া ‌সফরকে কেন্দ্র করে পুলিশি তৎপরতা‌ তুঙ্গে

0
(0)

খবর লাইভ : মঙ্গলবার সকালেই চোপড়ায় পা রাখবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। দিল্লি থেকে সোজা চোপড়া থানার লক্ষ্মীপুর গ্রামে যাবেন তিনি। কথা বলার কথা নির্যাতিত যুগলের সঙ্গে। এই ঝটিকা সফরকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকেই পুলিশি তৎপরতা‌ তুঙ্গে। এলাকার বিভিন্ন জায়গায় ঘুরছে পুলিশ। জানা গিয়েছে, একটার মধ্যেই চোপড়াতে চলে আসবেন রাজ্যপাল।

রাজভবন সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে দিল্লি থেকে বিমানে সরাসরি বাগডোগরা আসবেন। সেখান থেকেই সড়কপথে যাবেন উত্তর দিনাজপুরের চোপড়ায়। সেখানে নির্যাতিত যুগলের সঙ্গে কথা বলতে পারেন তিনি। তাঁদের সঙ্গে সাক্ষাতের পরেই বাগডোগরা থেকে বিমানে দিল্লি ফিরে যাবেন রাজ্যপাল।
চোপড়ায় তৃণমূল নেতা তাজিমুল হক ওরফে ‘জেসিবি’র বিরুদ্ধে এক তরুণ-তরুণীকে নিগ্রহের ভিডিয়ো ঘিরে তোলপাড় রাজ্য-রাজনীতি।গোটা ঘটনা নিয়ে শাসকদলের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেছেন বিরোধীরা। তাদের দাবি, অভিযুক্ত তাজিমুল তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের ‘ঘনিষ্ঠ’। দিল্লিতে বসেই চোপড়াকাণ্ড নিয়ে উদ্বেগপ্রকাশ করেছিলেন বাংলার রাজ্যপাল।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *