Special News Special Reports State

আড়িয়াদহে গণপিটুনি, হাসপাতালে আশঙ্কাজনক মা-ছেলে! গ্রেফতার ৬

0
(0)

খবর লাইভ : উত্তর ২৪ পরগনার আড়িয়াদহে দুষ্কৃতীদের তান্ডব। রাস্তায় ফেলে পেটানো হলো কলেজ পড়ুয়া সায়নদীপ পাঁজা ও তাঁর মাকে। কী কারণে গন্ডগোল তা স্পষ্ট নয়। বেলঘড়িয়া থানায়  অভিযোগ দায়ের হতেই কড়া পদক্ষেপ পুলিশের। এখনও পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।

রবিবার এলাকার দুষ্কৃতী জয়ন্ত সিং হঠাৎই দলবল নিয়ে সায়নদীপের বাড়ির সামনে তাঁর উপর চড়াও হয় বলে অভিযোগ। ছেলেকে বাঁচাতে গিয়ে রেহাই পাননি মাও। মঙ্গলবার একটি সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ্যে এসেছে। দেখা যাচ্ছে, রাস্তার উপরে মা এবং ছেলের উপর বেধড়ক মারধর করছেন কয়েকজন। যদিও সেই ফুটেজের সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ। প্রাথমিকভাবে জানা যায় এলাকার কিছু লোকের সঙ্গে সায়নদীপের ঝামেলা হয়েছিল যা প্রথমে মিটে গেলেও পরবর্তীতে অভিযুক্তরা তাঁর উপর চড়াও হয়। তদন্তে বেলঘড়িয়া থানা।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *