খবর লাইভ : নিজেদের দেশে কোপা আমেরিকা আর সেখানেই স্বাগতিক দেশ হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠতে ব্যর্থ হলো যুক্তরাষ্ট্র। তাদের ফুটবল অবকাঠামোর যে আরো উন্নতি প্রয়োজন সেটিই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল উরুগুয়ে। লাতিনের দলটির কাছে ১-০ ব্যবধানে হেরে কোপা আমেরিকা থেকে বিদায় নিল যুক্তরাষ্ট্র। মার্সেলো বিয়েলসাকে কোচ নিয়োগ দেওয়ার পর থেকেই যেন উড়ছে দুইবারের বিশ্ব […]
Day: July 2, 2024
মহিলা নির্যাতনকাণ্ডে চোপড়া থানার আইসিকে কারণ দর্শানোর নোটিশ
খবর লাইভ : উত্তর দিনাজপুরের চোপড়ার মহিলা নির্যাতনের ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছে। তার আঁচ গিয়ে পড়েছে দিল্লির সংসদ ভবনেও। বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করছেন। রাজ্যে কি শরিয়তি আইন প্রয়োগ হয়েছে?, মন্তব্য তাঁর। ইতিমধ্যে মূল অভিযুক্ত তাজমুলকে গ্রেফতার করছে পুলিশ। এই সব কিছুর মধ্যে শোকজ করা হয়েছে চোপড়া থানার আইসিকে। পুলিশ […]
বিপদসীমার ওপরে বইছে অলকানন্দা, বদ্রিনাথ মাস্টারপ্ল্যানে বিপদে তীর্থযাত্রীরা
খবর লাইভ : হিমালয়ের উপরের দিকে প্রবল বৃষ্টি। তার জেরে এবার বদ্রিনাথের তীর্থযাত্রীদের জন্য জারি হল সতর্কতা। সোমবার দুপুরের পর থেকে বিপদ সীমার উপর দিয়ে বইছে অলকানন্দা। পুলিশের পক্ষ থেতে লাগাতার মাইকিং করে নদীর ধারে না যাওয়ার জন্য সতর্কতা জারি করা হচ্ছে। সেই সঙ্গে বদ্রিনাথে সাম্প্রতিক মাস্টারপ্ল্যানের জন্য যে পাথর ভাঙার স্তূপ জমা হয়েছে অলকানন্দায়, তার […]
পূর্ব বর্ধমানে জুতোপেটা করে বৃদ্ধাকে খুনের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা
খবর লাইভ : কার্যত জুতোপেটা করে বৃদ্ধাকে খুনের অভিযোগে গ্রেফতার করা হল তৃণমূল নেতাকে। অভিযুক্তকে পূর্ব বর্ধমানের কেতুগ্রাম থেকে আটক করেছে পুলিশ। ধৃতের নাম বিশ্বজিৎ আচার্য। তাঁর বাড়ি নৈহাটি নামক গ্রামে। তিনি এলাকার তৃণমূল পঞ্চায়েত সদস্য। অভিযুক্তকে ইতিমধ্যে আদালতে হাজির করা হয়েছে। বিচারক তাঁকে ১৪ দিনের জেল হফাজতের নির্দেশ দিয়েছেন।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত রবিবার […]
রাজ্যপালের চোপড়া সফরকে কেন্দ্র করে পুলিশি তৎপরতা তুঙ্গে
খবর লাইভ : মঙ্গলবার সকালেই চোপড়ায় পা রাখবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। দিল্লি থেকে সোজা চোপড়া থানার লক্ষ্মীপুর গ্রামে যাবেন তিনি। কথা বলার কথা নির্যাতিত যুগলের সঙ্গে। এই ঝটিকা সফরকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকেই পুলিশি তৎপরতা তুঙ্গে। এলাকার বিভিন্ন জায়গায় ঘুরছে পুলিশ। জানা গিয়েছে, একটার মধ্যেই চোপড়াতে চলে আসবেন রাজ্যপাল। রাজভবন সূত্রে জানা গিয়েছে, […]
আড়িয়াদহে গণপিটুনি, হাসপাতালে আশঙ্কাজনক মা-ছেলে! গ্রেফতার ৬
খবর লাইভ : উত্তর ২৪ পরগনার আড়িয়াদহে দুষ্কৃতীদের তান্ডব। রাস্তায় ফেলে পেটানো হলো কলেজ পড়ুয়া সায়নদীপ পাঁজা ও তাঁর মাকে। কী কারণে গন্ডগোল তা স্পষ্ট নয়। বেলঘড়িয়া থানায় অভিযোগ দায়ের হতেই কড়া পদক্ষেপ পুলিশের। এখনও পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। রবিবার এলাকার দুষ্কৃতী জয়ন্ত সিং হঠাৎই দলবল নিয়ে সায়নদীপের বাড়ির সামনে তাঁর […]
রোনাল্ডোর পেনাল্টি মিস, টাইব্রেকারে স্লোভেনিয়াকে ৩-০ গোলে হারিয়ে ইউরোর কোয়ার্টার ফাইনালে পর্তুগাল
খবর লাইভ : ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে পর্তুগাল। সোমবার মাঝ রাতে ইওরোর শেষ ষোলোর ম্যাচে টাইব্রেকারে ৩-০ গোলে হারলো স্লোভেনিয়াকে। ম্যাচে পেনাল্টি মিস ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। তিনটি টাইব্রেকার সেভ করে ম্যাচের সেরা পর্তুগাল গোলরক্ষক দিয়াগো কোস্তা। এই জয়ের ফলে কোয়ার্টার ফাইনালে পর্তুগালের সামনে ফ্রান্স। ম্যাচে প্রথম থেকেই চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। তবে স্লোভেনিয়া এদিন আক্রমণের […]







