District Special News Special Reports State

Rampurhat Case: রামপুরহাট কাণ্ডে এবার সাসপেন্ড জেলা পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী

0
(0)

খবর লাইভ: ‘উর্দিতে দাগ নেব না’ – ২০২১ সালের বিধানসভা ভোটে (West Bengal Assembly Elections 2021), হাইভোল্টেজ নন্দীগ্রাম কেন্দ্রে (Nandigram Assembly Constituency) রুদ্রমূর্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সামনে দাঁড়িয়ে বুক চিতিয়ে জবাব দিয়েছিলেন আইপিএস অফিসার নগেন্দ্র ত্রিপাঠি (IPS Nagendra Tripathi) । তাঁর কর্তব্যপরায়ণতায় খুশি হয়ে, পরবর্তীকালে উত্তপ্ত রাজনীতির জেলা বীরভূমের (Birbhum) পুলিশ সুপারের পদের দায়িত্ব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার, রামপুরহাটে কাণ্ডে সেই আইপিএস অফিসার নগেন্দ্র ত্রিপাঠিকেও সাসপেন্ড করা হল। তাঁর বদলে জেলার নতুন এসপি (SP) হচ্ছেন ধৃতিমান সরকার (IPS Dhritiman Sarkar)।

আরও পড়ুন- Dhoni: চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব ছাড়লেন ধোনি, দায়িত্বে রবীন্দ্র জাডেজা

বৃহস্পতিবার রামপুরহাট পৌঁছেই পুলিশের কর্তব্যে গাফিলতির কথা স্বীকার করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, “এখানকার যিনি SDPO ছিলেন তিনি যখন দেখলেন একজনের মৃত্যু হয়েছে তখন কেন তিনি উপযুক্ত পদক্ষেপ করলেন না যাতে আর কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে! এই গ্রামে আগেও অনেক খুন-খারাপি হয়েছে। SDPO তাঁর দায়িত্ব পালন করেননি। IC-ও তাঁর দায়িত্ব পালন করেনি। সুতরাং যাঁরা যাঁরা দায়িত্ব পালন করেনি এবং ঘটনার প্রেক্ষিতে যাঁরা পুলিশকে ঠিকমতো কাজে লাগাননি আমি তাঁদের কঠোর শাস্তি চাই।”

#Chief Minister
#Mamata Bandopadhyay
#Rampurhat
#Nagendranath Tripathi

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *