games Special News Special Reports

ফের হার কলকাতার, গুজরাটের কাছে ৭ উইকেটে হারল নীতীশ রানার দল

0
(0)

খবর লাইভ : গুজরাটর হয়ে বল হাতে তিন উইকেট মহম্মদ শামির। ব‍্যাট হাতে ৫১ রানে অপরাজিত বিজয় শঙ্কর। ব‍্যর্থ গেল গুরবাজের ৮১ রান।

ফের হারের মুখ দেখল কলকাতা নাইট রাইডার্স। এদিন ঘরের মাঠ ইডেনে গুজরাট টাইটান্সের কাছে ৭ উইকেটে হারল নীতীশ রানার দল। গুজরাটর হয়ে বল হাতে তিন উইকেট মহম্মদ শামির। ব‍্যাট হাতে ৫১ রানে অপরাজিত বিজয় শঙ্কর। ব‍্যর্থ গেল গুরবাজের ৮১ রান।

ম‍্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন গুজরাত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তবে এদিন বৃষ্টির জন‍্য ম‍্যাচ শুরু হতে কিছুটা দেরি হয়। এদিন প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৯ রান করে কেকেআর। নাইটদের হয়ে ৮১ রান করেন গুরবাজ। ৩৪ রান করেন রাসেল। ১৯ রান করেন জগদীশন। ১১ রান করেন ভেঙ্কটেস আইয়র। গুজরাটের হয়ে তিন উইকেট নেন মহম্মদ শামি। দুটি করে উইকেট নেন লিটল এবং নুর আহমেদ।

জবাবে ব‍্যাট করতে নেমে জয় তুলে নেয় গুজরাত। গুজরাটের হয়ে ৫১ রানে অপরাজিত বিজয় শঙ্কর। ৪৯ রান করেন শুভমন গিল। ১০ রান করেন ঋদ্ধিমান সাহা। ৩২ রানে অপরাজিত মিলার। ২৬ রান করেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। কেকেআরের হয়ে একটি করে উইকেট নেন হরশিত রানা, আন্দ্রে রাসেল এবং সুনীল নারীন।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *