Special News Special Reports State

নগদ ১৭ লক্ষ টাকা ডাকাতির অভিযোগ, গ্রেফতার  দুই পুলিশকর্মী

0
(0)

খবর লাইভ : পুলিশ পরিচয় দিয়ে এবার খাস কলকাতাতেই ডাকাতির অভিযোগ। ব্যবসায়ীর গাড়ি থামিয়ে নগদ ১৭ লক্ষ টাকা লুঠের অভিযোগ উঠেছে। আর এই ডাকাতির অভিযোগে যে দুই পুলিশকর্মী গ্রেফতার হয়েছেন তাঁদের একজনের পরিচয় জেনে চক্ষু চড়কগাছ রাজ্য পুলিশের শীর্ষ কর্তাদের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দুই পুলিশকর্মীর মধ্যে একজন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যর দেহরক্ষী মহম্মদ শাহাজাহান।জানা গিয়েছে, গত ২৭ এপ্রিল কলকাতার পার্ক স্ট্রিট উড়ালপুলে এক ব্যবসায়ীর গাড়ি থামান দুই পুলিশকর্মী। অভিযোগ, ব্যবসায়ীকে অন্য একটি জায়গায় নিয়ে গিয়ে তাঁর থেকে নগদ ১৭ লক্ষ টাকা ভর্তি একটি ব্যাগ ছিনিয়ে নেন ওই দুই পুলিশকর্মী।

আরও পড়ুনঃ টেট উত্তীর্ণদের সার্টিফিকেট দেওয়া শুরু করল পর্ষদ 

ওই ব্যবসায়ী থানায় অভিযোগ জানান।তদন্তে নেমে পার্ক স্ট্রিট উড়ালপুল চত্বরে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। একইসঙ্গে চলতে থাকে জিজ্ঞাসাবাদও।শেষ পর্যন্ত সিসিটিভি ফুটেজ দেখে প্রথমে এক পুলিশকর্মীকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হন রাজ্য পুলিশের কনস্টেবল প্রবীণ প্রসাদ। তাঁকে জেরা করতেই অন্য অভিযুক্তের নাম পায় পুলিশ।কলকাতার গোপালনগরের ফ্ল্যাট থেকে গ্রেফতার করা হয় পুলিশকর্মী মহম্মদ শাহাজাহানকেও। ধৃত শাহাজাহানই রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যর দেহরক্ষী হিসেবে কর্মরত।
খেদা রাজ্যের প্রধান পুলিশকর্তার দেহরক্ষীর ডাকাতির ঘটনায় জড়িত থাকার এমন অভিযোগ কার্যত বেনজির। ডিজির তরফে এখনও পর্যন্ত এব্যাপারে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *