National Special News Special Reports

ফের রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক

0
(0)

খবর লাইভ : আরও ৫০ বেসিস পয়েন্ট রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷ এর ফলে রেপো রেটের পরিমাণ বেড়ে হল ৫.৪০ শতাংশ (New repo rate is 5.40 per cent) ৷ মুদ্রাস্ফীতির মোকাবিলা করতেই রেপো রেট বৃদ্ধির পথে হাঁটল দেশের শীর্ষ ব্যাঙ্ক (RBI said this was important to control inflation) ৷ করোনা শুরুর আগে এই পরিমাণ ছিল ৫.১৫ শতাংশ ৷ নতুন করে এই হার বৃদ্ধির ফলে রেপো রেটের পরিমাণ তার চেয়েও বেশি হয়ে গেল ৷আ

আরও পড়ুনঃ মেয়াদ শেষের দেড় মাস আগে অব্যাহতি-পত্র রবীন্দ্র ভারতী উপাচার্যের

শীর্ষ ব্যাঙ্ক যে হারে অন্য ব্যাঙ্ককে ঋণ দেয় সেটাকেই বলে রেপো রেট ৷ এই নিয়ে গত ১ বছরে ১.৪০ শতাংশ বাড়ল রেপো রেট ৷ মে মাসে রেপো রেট বেড়ছিল ৮০ বেসিস পয়েন্ট ৷ জুম মাসে বৃদ্ধির পরিমাণ ছিল ৫০ শতাংশ ৷ জানা গিয়েছে, আরবিআইয়ের গর্ভনর শক্তিকান্ত দাসের নেতৃত্বে মনিটারি পলিসি কমিটির সব সদস্যই রেপো রেট বৃদ্ধির পক্ষে মত দিয়েছেন ৷ এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আরবিআই বেশ কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে শীর্ষ ব্যাঙ্ক ৷ইংল্যান্ডের শীর্ষ ব্যাঙ্ক অতি সম্প্রতি রেপো রেট ১.৭৫ শতাংশ বাড়িয়েছে ৷ ২৭ বছরের মধ্যে একসঙ্গে এতটা রেপো রেট কখনও বাড়ায়নি ইংল্যান্ডের শীর্ষ ব্যাঙ্ক ৷ সবমিলিয়ে রেপো রেট বৃদ্ধির সিদ্ধান্ত নিল শীর্ষ ব্যাঙ্ক ৷

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *