খবর লাইভ : নিম্নবর্গের ইতিহাস সাধনার অন্যতম পথিকৃৎ রণজিৎ গুহের জীবনাবসান ঘটল। শুক্রবার সন্ধ্যায় তিনি অস্ট্রিয়ার ভিয়েনা উডসের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৯ বছর। শেষ সময়ে তাঁর পাশে ছিলেন স্ত্রী মেখঠিল্ড এবং পরিচর্যাকারীরা। ১৯৫৯-এ এ দেশ ছাড়ার পরে ব্রিটেনের ইউনিভার্সিটি অব সাসেক্স, অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটিতে তিনি অধ্যাপনা করেন। তবে এ […]
Day: April 29, 2023
রেলে প্রবীণ নাগরিকদের টিকিটে ছাড় নয়! নির্দেশ সুপ্রিম কোর্টের
খবর লাইভ : রেলের টিকিট কাটার ক্ষেত্রে প্রবীণ নাগরিকেরা আগে যে ছাড় পেতেন তা বহাল রাখার দাবিতে দায়ের হওয়া আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। এর ফলে রেলের টিকিটে প্রবীণ নাগরিকরা আর ছাড় পাবেন না। কোভিডের সময়ে এই ছাড় বন্ধ হয়েছিল। সুপ্রিম কোর্টের বিচারপতি এসকে কওল এবং বিচারপতি আহসানুদ্দিন আমানুল্লার বেঞ্চে প্রবীণ নাগরিকদের ছাড় ফেরাতে […]
‘কাস্টমার কেয়ার সাপোর্ট সার্ভিস’ এর নামে সক্রিয় জামতাড়া গ্যাং, ২ লক্ষ মোবাইল নম্বর ‘ব্লক’
খবর লাইভ : গত কয়েক মাস ধরে দিল্লি পুলিশও ধারাবাহিক ভাবে জামতাড়া গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে। সাইবার প্রতারণায় জড়িত থাকার অভিযোগে দিল্লি এবং ঝাড়খণ্ড থেকে গ্রেফতার করা হয় একাধিক সন্দেহভাজনকে। সেই সূত্রেই নতুন করে অভিযানে নেমেছে হরিয়ানা পুলিশ। কুখ্যাত ‘জামতাড়া গ্যাং’-এর বিরুদ্ধে জোরদার অভিযানে নামল হরিয়ানা পুলিশ। ওই অপরাধচক্রের প্রতারণাকাণ্ডে ব্যবহৃত ২ লক্ষ মোবাইল […]
সুপ্রিম কোর্টকে কটাক্ষ করতে ছাড়লেন না বিচারপতি গঙ্গোপাধ্যায়!
খবর লাইভ : সকালেই সুপ্রিম কোর্ট নিয়োগ মামলা থেকে সরিয়ে দিয়েছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। এরপর দুপুরে বিচারপতি হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে সুপ্রিম কোর্টে পাঠানো তাঁর নথির প্রতিলিপি চেয়েছিলেন। সেই প্রশাসনিক নির্দেশের ওপরেও রাতে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। তারপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় সুপ্রিম কোর্টকে কটাক্ষ করে বলেন, ‘যুগ যুগ জিও সুপ্রিম কোর্ট’! এবং বলেন […]




