Special News Special Reports State

আমি পদত্যাগ করছি না, যে লড়াই শুরু হয়েছে সেই লড়াই চলবে:সাফ জানালেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

0
(0)

খবর লাইভ:ঘড়ির কাঁটা তখন দুপুর ২ টোর ঘরে। মঙ্গলবার ঠিক এই সময় এজলাসে এসেছিলেন বিচারপতি। সেখানে বসেই তিনি ঘোষণা করেন, ‘‘শুনছি কেউ কেউ রটাচ্ছে আমি নাকি ইস্তফা দিচ্ছি…! আমি পদত্যাগ করছি না। যে লড়াই শুরু হয়েছে। সেই লড়াই চলবে।’’ টিভিতে বিচারপতির সাক্ষাৎকার দেওয়া নিয়ে হলফনামাও জমা দিতে বলেছে দেশের শীর্ষ আদালত। তাঁর নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে যাওয়ার বিষয়টিকেই বিচারপতি ‘লড়াই’ বলতে চেয়েছেন কি না, তা স্পষ্ট নয়। তবে এজলাসে বসে তাঁর টিভিতে সাক্ষাৎকার দেওয়া এবং নিয়োগ দুর্নীতি— দু’টি বিষয় নিয়েই মন্তব্য করেছেন বিচারপতি।

বিচারপতি বলেন, ‘‘যে লড়াই শুরু হয়েছে, তা চলবে। যত মিথ্যা কথা বলা হয়েছে, সেগুলির ব্যাখ্যা দিতে হবে। আমি হয়তো সব দিন থাকব না। কিন্তু আমি থাকি বা না থাকি লড়াই বন্ধ হবে না।’’ তিনি আরও বলেন, ‘‘ইন্টারভিউ যখন আমি দিয়েছি, তখন উত্তরও আমাকেই দিতে হবে।’’ তবে একই সঙ্গে বিচারপতি বলেছেন, ‘‘সুপ্রিম কোর্টের অর্ডার কপি এখনও আপলোড হয়নি শুনলাম। অর্ডার আসুক। উত্তর দেব।’’

দুপুরে এজলাসে এসে তাই বিচারপতিকে বলতে শোনা যায়, ‘‘প্রথমার্ধে বসিনি। আমাকে দিয়ে ইস্তফা দেওয়াও হয়ে গেল। আমি ইস্তফা দিচ্ছি, এটা রটে গিয়েছে। কিন্তু আমি পদত্যাগ করছি না।’’

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *