Special News Special Reports State

নিয়োগ দুর্নীতির তদন্তে বিধায়ক তাপস সাহার বাড়িতে সিবিআই

0
(0)

খবর লাইভ : নিয়োগ দুর্নীতির অভিযোগে আরও এক তৃণমূল বিধায়কের বিরুদ্ধে তদন্ত করার নির্দেশ দিয়েছিল সিবিআই। নদিয়ার তেহট্ট-র বিধায়ক তাপস সাহার বিরুদ্ধেও সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। রাজ্যের দুর্নীতিদমন শাখার হাত থেকে তদন্তভার গিয়েছে সিবিআইয়ের হাতে। অবিলম্বে সিবিআইকে নথি হস্তান্তরের নির্দেশ দিয়েছিল আদালত। এরপরই শুক্রবার তাপস সাহার বাড়িতে হানা দিল সিবিআই। শুক্রবার দুপুর নাগাদ তাপস সাহার বাড়িতে উপস্থিত হয় সিবিআইয়ের তদন্তকারীরা।

আরও পড়ুনঃ এবার নিয়োগ দুর্নীতিতে শান্তনুর স্ত্রী প্রিয়াঙ্কাকে তলব ইডির

চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ উঠেছে এই তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। অভিযোগ বিভিন্ন সরকারি দফতরে চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রায় ১৬ কোটি টাকা নিয়েছেন তাপস সাহা।তেহট্টের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে ২০১৮ সাল থেকে চাকরি দেওয়ার নামে ৫ কোটি টাকা প্রতারণার অভিযোগে হাইকোর্টে মামলা করেছেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি। সেই মামলার শুনানিতে সোমবার হাইকোর্টে সিবিআইয়ের আইনজীবী বিল্বদল ভট্টাচার্য জানান, তৃণমূল বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার স্বপক্ষে কিছু নথি পাওয়া গেছে। এমন কিছু নথি সামনে এসেছে যার জেরে তদন্তে আগ্রহী সিবিআই। এরপরই এদিন তাঁর বাড়িতে হানা দিল সিবিআই।
এদিন তৃণমূল বিধায়কের বাড়িতে সিবিআই হানার সময় গোটা বাড়ি চারপাশে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী। বন্ধ করে দেওয়া হয় বাড়ির গেট। যদিও তাঁর বিরুদ্ধে সিবিআই নির্দেশ দেওয়ার পরই মুখ খোলেন তৃণমূল বিধায়ক। দলের একাংশের বিরুদ্ধেই ফের ষড়যন্ত্রের অভিযোগ এনেছেন তিনি। সম্প্রতি নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হয়েছেন বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। এবার কি আরও এক তৃণমূল বিধায়ক পড়তে পারেন গ্রেফতারির আওতায়, তা নিয়ে জল্পনা এখন তুঙ্গে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *