games Special News Special Reports

আরসিবির বিরুদ্ধে ম‍্যাচ জিতেও কী বললেন ধোনি?

0
(0)

খবর লাইভ : সোমবার রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স ব‍্যাঙ্গালোরের বিরুদ্ধে ৮ রানে জয় পায় চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের হয়ে দুরন্ত ইনিংস খেলেন কনওয়ে এবং শিভম দুবে। তাদের ব‍্যাটে ভর করেই ২২৬ রান করে চেন্নাই। এই রান তারা করতে নেমে এক সময় দেখে মনে হয়েছিল, আরসিবি ম্যাচ জিতে যাবে। কিন্তু সেখান থেকেও ঘুরে দাঁড়িয়েছে চেন্নাই। সৌজন্যে ধোনির ঠান্ডা মাথার পরিকল্পনা। ম‍্যাচ জিতে যেন তেমন ইঙ্গিত দিলেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

আরসিবির বিরুদ্ধে ম‍্যাচ জিতে ধোনি বলেন,”আমি উইকেটের পিছনে দাঁড়িয়ে সব সময় খেলা নিয়েই ভাবি। কীভাবে ম্যাচ জেতা যাবে সেটাই আমার মাথায় ঘোরে। পরিস্থিতি বুঝে সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করি। ম্যাচের ফল কীহবে সেটা না ভেবে কীভাবে জিতব সেটা ভাবতে থাকি।”

দলের বোলিং নিয়েও মুখ খুলেছেন ধোনি। এই নিয়ে তিনি বলেন,”চিন্নাস্বামী স্টেডিয়ামে বল করা খুব মুশকিল। একে ছোট মাঠ, তারপর শিশির পড়ে। তাই বোলাররা রান দেবেই। কিন্তু তাদের পাশে থাকতে হবে। বোঝাতে হবে, কীভাবে উইকেট নেওয়া যায়। আরসিবির বিরুদ্ধে উইকেট না নিতে পারলে আমরা জিততে পারতাম না।”

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *