Special News Special Reports State

বিজেপির সঙ্গে যোগসাজশে স্বচ্ছ ভাবমূর্তির বিধায়ক করবী মান্নাকে বদনামের চেষ্টার অভিযোগ

0
(0)

খবর লাইভ : হুগলি জেলার সবচেয়ে স্বচ্ছ ও সৎ বিধায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। কোনও বেআইনি কাজকেই তিনি সমর্থন করেন না বা করতে দেন না। সেই হরিপালের স্বচ্ছ বিধায়ক করবী মান্নাকেই কিনা বদনাম করতে মাটি মাফিয়াকে সাহায্য করার অভিযোগ উঠল দুই বিজেপি নেতার বিরুদ্ধে। শুধু তাই নয়, গৌতম ঘোষ নামের ওই মাটি মাফিয়ার বিরুদ্ধে বহিরাগত দুষ্কৃতী এনে এলাকার লোকজনকে হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে।

আরও পড়ুনঃ এক কোটি সই আর ৫০ হাজার লোক নিয়ে এক মাস পর দিল্লি ঘেরাও এর ঘোষণা অভিষেকের

বালি, পাথর ও কয়লা পাচারের আখড়া যদি পুরশুড়া, খানাকুল, ইলামবাজার, বাঁকুড়া এবং সিউড়ি হয়ে থাকে তবে বেআইনি মাটি পাচারের স্বর্গরাজ্য হুগলির চণ্ডীতলা। বারবার চণ্ডীতলা থানার বিরুদ্ধে অভিযোগ ওঠে। তবে পাশের থানা হরিপালে মাটি মাফিয়াদের নো এন্ট্রি। যদিও রাতের অন্ধকারে পুলিশের চোখে ধুলো দিয়ে গৌতম নামে ওই মাটি মাফিয়া বিজেপির দুই নেতার কথায় হরিপালের দুটি ইট ভাটা ও বেশ কিছু জায়গায় মাটি পাচার করছিল। মশাট এলাকার তৃণমূলের এক জনপ্রতিনিধির সঙ্গে হাত মিলিয়ে করবী মান্নাকে বদনাম করতে গৌতম চণ্ডীতলা এলাকা থেকে বেআইনিভাবে মাটি আনছিল। সম্প্রতি অনন্তপুরে একটি মাটির গাড়ির ধাক্কায় আহত হন এক বাইক আরোহী। ওই এলাকার লোকজন প্রতিবাদ করলে গৌতমের লোকজন তাঁদের আগ্নেয়াস্ত্র দেখায় বলে অভিযোগ। পরে অনন্তপুরের মানুষের প্রচেষ্টায় ওই বেআইনি মাটি পাচার রোখা গেলেও পুলিশ ও প্রশাসন যাতে আরও সতর্ক হয় তার জন্য ওই এলাকার লোকজন বিভিন্ন জায়গায় অভিযোগ জানিয়েছেন।
এলাকার লোকজন গৌতম ও তার শাগরেদদের গ্রেফতারেরও দাবি করেছেন।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *