খবর লাইভ : এবার শুট আউটের ঘটনা ঘটলো পূর্ব বর্ধমানের শক্তিগড়ে। শনিবার ভর সন্ধ্যায় শক্তিগড়ে দুনম্বর জাতীয় সড়কের ধারে থাকা ল্যাংচার দোকানের সামনে এই শুট আউটের ঘটনাটি ঘটে।
নীল রঙের অন্য একটি দামি চারচাকা গাড়িতে চড়ে আসা দুষ্কৃতীদের ছোড়া গুলিতে মৃত্যু হয়েছে সাদা রংয়ের ফরচুনা গাড়িতে সওয়ার থাকা এক কয়লা মাফিয়া। তার নাম রাজু ঝা। গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম হয়েছেন ফরচুনা গাড়িতে সওয়ার থাকা অপর এক আরোহী। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে বর্ধমানের অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুনঃ বরফের সাদা চাদর, কনকনে ঠাণ্ডায় কাঁপছে সান্দাকফু
এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে শক্তিগড় জাতীয় সড়কের ধারে থাকা ব্যবসায়ী মহলে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন জেলার পুলিশ সুপার কামনাশিস সেন,অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিং-সহ পুলিশের অন্যান্য উচ্চপদস্থ কর্তারা। ঘটনাস্থল এলাকা ব্যারিকেড করে রেখে পুলিশ শুরু করেছে ছে আততায়ীদের খোঁজ।




