খবর লাইভ : ফের বরফের সাদা চাদরে মুড়ল সান্দাকফু। কনকনে ঠাণ্ডায় কাঁপছে সান্দাকফু। তাপমাত্রা নেমেছে দার্জিলিং, মিরিকেরও। বরফ পড়ার খবর পেয়েই আজ দার্জিলিং বেড়াতে যাওয়া পর্যটকদের এখন ডেস্টিনেশন সান্দাকফু।
হ্যাঁ, এই চৈত্রের মাঝামাঝিতেও। গতকাল রাত থেকেই প্রবল তুষারপাত শুরু হয়। চারপাশ ধেকে গিয়েছে তুষারের চাদরে। বরফ পড়ায় রীতিমতো পূর্ব সিকিমের সঙ্গে পাল্লা দিচ্ছে দার্জিলিং। শেষ কবে এই সময়ে বরফে ঢাকা পড়েছিল সান্দাকফু, মনে করতে পারছে না কেউই।
আরও পড়ুনঃ হাওড়ায় এখনও থমথমে এলাকা, তদন্তে সিআইডি
বেড়াতে যাওয়া পর্যটকেরাও দেদার খুশি। শীতে এবারে বরফই পড়েনি সান্দাকফুতে। ফাল্গুনের শেষ থেকে শুরু হয় তুষারপাত। থামছেই না। মার্চের গোঁড়া থেকেই বরফ পড়তে শুরু করেছে।
অফ সিজনেও হিট সান্দাকফু। পর্যটকেরা প্রতিনিয়ত নজর রাখছে সান্দাকফুর আবহাওয়ার দিকে। এক পর্যটন ব্যবসায়ী বলেন, ‘সত্যিই এমন আবহাওয়া সাম্প্রতিক অতীতে তো দূরে থাক, কবে হয়েছিল, তা মনে করতে পারছি না। আর এই সুযোগেই অফ সিজনে পর্যটকদের ভিড় বাড়ছে সান্দাকফুতে।’
সমতল যখন ভ্যাপসা গরমে অতিষ্ট, তখন সান্দাকফুর আবহাওয়া মনমুগ্ধকর। আর তাই বার বার ফিরে আসতে চাইছে পর্যটকেরা। আর এই তুষারপাতের জেরে পারদ নামছে পাহাড়ে।
কনকনে ঠাণ্ডায় কাঁপছে সান্দাকফু। তাপমাত্রা নেমেছে দার্জিলিং, মিরিকেরও। বরফ পড়ার খবর পেয়েই আজ দার্জিলিং বেড়াতে যাওয়া পর্যটকদের এখন ডেস্টিনেশন সান্দাকফু। একটু বরফের টুকরো নিয়ে খেলা, সেলফি, গ্রুফি তোলা আর রিলস তৈরিতে ব্যস্ত পর্যটকেরা।
পূর্ব সিকিমের নাথুলা, ছাঙ্গু লেকেও বরফ পড়েছে দিন চারেক আগে। সবমিলিয়ে চৈত্রের অকাল তুষারপাত পর্যটন ব্যবসায়ীদের মুখে হাসি এনে দিয়েছে।
বর্ষা নামার আগে আপাতত দেশ ও বিদেশের পর্যটকদের কাছে প্রিয় ডেস্টিনেশন হয়ে উঠছে দার্জিলিংয়ের সান্দাকফু।




