খবর লাইভ :বিজেপি যুব মোর্চা যে পথে মিছিল করতে চেয়ে পুলিশের কাছে আবেদন করেছিল তাতে অনুমতি মেলেনি।এরপর তারা হাইকোর্টে আবেদন করে। শুক্রবার সেই পথ পরিবর্তনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ, নিউ আলিপুর থেকে চেতলা পার্কের একটি নির্দিষ্ট মিষ্টির দোকান পর্যন্ত মিছিল করে যেতে পারবে বিজেপির যুব মোর্চা। পাশাপাশি শান্তিপূর্ণ ভাবে ডেঙ্গি সচেতনতা […]
Day: November 11, 2022
রাজীব গান্ধীর খুনিদের মুক্তি মানতে পারছে না কংগ্রেস
খবর লাইভ : রাজীব গান্ধী হত্যা মামলায় ঐতিহাসিক নির্দেশ শীর্ষ আদালতের। রাজীব খুনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামি নলিনী শ্রীহরন এবং আরপি রবিচন্দ্রন-সহ মোট ৬ জনকে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের। নলিনী ও রবিচন্দ্রন ছাড়াও মুক্তি পাওয়া বাকি সাজাপ্রাপ্তরা হলেন সন্থান, মুরুগান, রবার্ট পায়াস এবং জয়কুমার। বিচারপতি বিআর গাভাই এবং বিভি নাগারথনার বেঞ্চ মে মাসে মুক্তি পাওয়া […]
চাকরিপ্রার্থীকে কামড়ের ঘটনায় পুলিশবাহিনী কলঙ্কিত হচ্ছে, নিন্দায় সরব সৌগত
খবর লাইভ : চাকরিপ্রার্থী অরুণিমা পালকে কামড়ের ঘটনায় নিন্দা করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। কলকাতা পুলিশের এক মহিলা কর্মী বুধবার এক আন্দোলনকারী চাকরিপ্রার্থীকে কামড়ে দেয় বলে অভিযোগ। কিন্তু এখনও পর্যন্ত সেই মহিলা পুলিশকর্মীর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি। উল্টে যাকে কামড়ে দেওয়া হয় বলে অভিযোগ সেই চাকরিপ্রার্থীকে গ্রেফতার করা হয়। কলকাতা পুলিশকে কলঙ্কিত করছে এই […]
নয়ডায় গাড়িতে উদ্ধার ২ কোটির বেশি নগদ! পুলিশের জালে বাংলার ১ সহ মোট ৮
খবর লাইভ : গাড়িতে তল্লাশি চালাতেই (Search Operation) উদ্ধার ২ কোটিরও বেশি নগদ। বৃহস্পতিবার সন্ধেয় টাকা উদ্ধারের ঘটনায় নয়ডা সেক্টর ৫৮ (Noida Sector 58) থেকে ৮ জনকে গ্রেফতার (Arrest) করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া এই নগদের সঙ্গে হাওয়ালা (Hawala) যোগ থাকতে পারে। বাজেয়াপ্ত (Seized) হওয়া টাকা গোনার প্রক্রিয়া এখনও বাকি রয়েছে বলেই পুলিশ […]
রাজীব গান্ধী হত্যার ছয় অপরাধীকে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের
খবর লাইভ : অবশেষে মুক্তি পাচ্ছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী হত্যার অপরাধীরা। ওই মামলায় সাজাপ্রাপ্ত ছ’জনকে শুক্রবার মুক্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই তালিকায় রয়েছেন, নলিনী শ্রীহরণ, রবিচন্দ্রন, শান্থন, মুরুগান, রবার্ট পায়াস এবং জয়কুমার। ওই মামলার আর এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পেরারিভালনকে চলতি বছরের মে মাসে মুক্তি দিয়েছিল সুপ্রিম কোর্ট। নলিনী-সহ অন্য দোষীরাও ২৩ বছর […]
জামিন খারিজ, ফের ১৪ দিনের জন্য জেল হেফাজত অনুব্রতর
খবর লাইভ : আবারও জামিনের আবেদন খারিজ হয়ে গেল বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের। আরও ১৪ দিনের জন্য জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। শুক্রবার, সিবিআই সওয়াল করার সময় হাতিয়ার করে সম্প্রতি রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের ‘বাঘ’ মন্তব্যকে। দু’পক্ষের সওয়াল-জবাব শোনার পর বিচারক অনুব্রতের জামিনের আবেদন খারিজ করে দেন। পরবর্তী শুনানি ২৫ নভেম্বর। শুক্রবার অনুব্রতকে […]
অনুব্রতর রক্ষাকবচ খারিজ করল সুপ্রিম কোর্ট, এবার দিল্লি নিয়ে গিয়ে জেরা?
খবর লাইভ : ভোট পরবর্তী হিংসা মামলায় অনুব্রত মণ্ডলকে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দেওয়া রক্ষাকবচ কার্যত খারিজ করে দিল শীর্ষ আদালত। গরু পাচারকাণ্ডে (Cattle Smuggling Case) অনুব্রত জেল হেফাজতে থাকায় ভোট পরবর্তী হিংসা মামলাতেও তাঁকে জেলে গিয়েই জেরা করতে পারবে CBI। অনুব্রত মামলায় কলকাতা হাইকোর্টকে দ্রুত শুনানি করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত (Supreme Court […]
বাজার থেকে উধাও ২ হাজার টাকার নোট, কেন জানেন ?
খবর লাইভ : এটিএম (ATM) থেকে এখন আর ২,০০০ টাকার নোট (Rs 2,000 currency notes) পাওয়া যায় না?দোকান-বাজারেও কার্যত দেখা নেই। কোথায় গেল সেই গোলাপি নোট? বিভিন্ন কারণে ২,০০০ টাকার নোটের প্রচলন মারাত্মক ভাবে কমে গিয়েছে। বিশেষজ্ঞদের মতে, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (RBI) সিদ্ধান্ত অনুযায়ীই কমছে এই সংখ্যা। এই নোট কমে যাওয়ার পিছনে একটি প্রধান কারণ […]
রোগিনীকে বেদম মার মদ্যপ চিকিৎসকের! ছত্তীশগড় হাসপাতালের ভিডিও ভাইরাল
খবর লাইভ : চিকিৎসকের কাজ রোগীর সেবা করে তাকে রোগমুক্ত করা। কিন্তু ছত্তিশগড় মেডিক্যাল কলেজে দেখা গেল উলটো ছবি। সেবা ত দূর! রোগিনীকে বেদম মারছেন খোদ চিকিৎসক। সম্প্রতি ওই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে স্তম্বিত নেটিজেনরা। ঘটনাটি ঘটেছে ছত্তীসগড়ের করবা জেলার একটি মেডিক্যাল কলেজ হাসপাতালে। গেরোয়ানি গ্রামের বাসিন্দা এক যুবক শ্যাম কুমার […]
অনুব্রত কন্যার নামে নতুন লটারির হদিস, দাবি সিবিআইয়ের
খবর লাইভ : গরুপাচার মামলায় তৎপর কেন্দ্রীয় সংস্থা। সিবিআইয়ের পাশাপাশি ইডি আধিকারিকরা এই মামলার তদন্ত শুরু করেছে। এরইমধ্যে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলের নামে লটারির হদিস পাওয়া গিয়েছে বলে দাবি করল সিবিআই। এর আগেও অনুব্রত-সুকন্যার নামে মোট ৪টি লটারির হদিস পাওয়া গিয়েছে বলে দাবি করেছিল তারা। আরও পড়ুনঃ এসএসসিতে ১৬০০ শূন্যপদে শুরু হল নিয়োগ প্রক্রিয়া প্রসঙ্গত, […]










