National Special News Special Reports

রোগিনীকে বেদম মার মদ্যপ চিকিৎসকের! ছত্তীশগড় হাসপাতালের ভিডিও ভাইরাল

0
(0)

খবর লাইভ : চিকিৎসকের কাজ রোগীর সেবা করে তাকে রোগমুক্ত করা। কিন্তু ছত্তিশগড় মেডিক্যাল কলেজে দেখা গেল উলটো ছবি। সেবা ত দূর! রোগিনীকে বেদম মারছেন খোদ চিকিৎসক। সম্প্রতি ওই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে স্তম্বিত নেটিজেনরা।

ঘটনাটি ঘটেছে ছত্তীসগড়ের করবা জেলার একটি মেডিক্যাল কলেজ হাসপাতালে। গেরোয়ানি গ্রামের বাসিন্দা এক যুবক শ্যাম কুমার জানিয়েছেন, রাতে আচমকাই তাঁর মা সুখমতী অসুস্থ বোধ করতে থাকেন। প্রাথমিকভাবে তিনি ১০৮ এবং ১১২ নম্বর ডায়াল করে আপদকালীন পরিষেবা বিভাগে ফোন করেন। কিন্তু তাঁকে জানানো হয়, পরিষেবা পেতে খানিকটা সময় লাগবে। এদিকে ততক্ষণে সুখমতীর শারীরিক অবস্থা আরও খারাপ হতে থাকায় একটি অটো রিকশা ডেকে তাতে করেই মাকে নিয়ে মেডিক্যাল কলেজে যান ওই যুবক।
মেডিক্যাল কলেজে ওই চিকিৎসক মদ্যপ অবস্থায় উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন শ্যাম কুমার। চিকিৎসা করার সময় তিনি সকলের সামনেই সুখমতীকে মারধর করতে শুরু করেন বলে জানিয়েছেন ওই যুবক। ঘটনার প্রতিবাদ করলে তাঁকে মুখ বন্ধ রাখার জন্য হুমকিও দেওয়া হয়, দাবি শ্যামের। কেউ সেই ঘটনার ভিডিও রেকর্ড করে তা পোস্ট করে দেয় নেটমাধ্যমে। মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। হাসপাতালের ভিতর বয়স্ক রোগিনীকে এভাবে মারধরের ঘটনায় স্তম্ভিত নেটিজেনরা।
ঘটনার ভিডিয়ো সামনে আসতেই শো কজ করা হয়েছে অভিযুক্ত চিকিৎসককে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযগ প্রমাণ হলে অভিযুক্ত চিকিৎসককে যথাযথ শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন মেডিক্যাল কলেজের ডিন ডাঃ অবিনাশ মেশ্রাম।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *