Special News Special Reports State

চাকরিপ্রার্থীকে কামড়ের ঘটনায় পুলিশবাহিনী কলঙ্কিত হচ্ছে, নিন্দায় সরব সৌগত

0
(0)

খবর লাইভ : চাকরিপ্রার্থী অরুণিমা পালকে কামড়ের ঘটনায় নিন্দা করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। কলকাতা পুলিশের এক মহিলা কর্মী বুধবার এক আন্দোলনকারী চাকরিপ্রার্থীকে কামড়ে দেয় বলে অভিযোগ। কিন্তু এখনও পর্যন্ত সেই মহিলা পুলিশকর্মীর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি। উল্টে যাকে কামড়ে দেওয়া হয় বলে অভিযোগ সেই চাকরিপ্রার্থীকে গ্রেফতার করা হয়।

কলকাতা পুলিশকে কলঙ্কিত করছে এই ধরনের ঘটনা। অরুণিমা পালকে পুলিশের কামড়ের ঘটনার এভাবেই প্রকাশ্যে নিন্দা করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি প্রকাশ্যে মহিলা পুলিশ কর্মীর আচরণের নিন্দা করেছেন। এই ধরনের ঘটনায় কলকাতা পুলিশের বদনাম হচ্ছে বলে মন্তব্য করেন বর্ষীয়ান সাংসদ।সৌগতের কথায়, ‘‘এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। না হলেই ভাল হত। আসলে কী হয়েছে, তা নিয়ে সংশয় আছে। চাকরিপ্রার্থী বলছেন, তাঁকে ওই পুলিশ কনস্টেবল কামড়েছেন। পুলিশ বলছে, ওই পুলিশকর্মীকেই আগে কামড়ানো হয়েছে। পুলিশ কিন্তু ওই দিন লাঠিচার্জ করেনি বা কাঁদানে গ্যাস ছোড়েনি। এমনিতে পুলিশ ওই দিন অনেক সংযম দেখিয়েছিল। কিন্তু কামড়ের ঘটনায় পুলিশবাহিনী একটু কলঙ্কিত হল। নিশ্চয়ই পুলিশ এই নিয়ে বিভাগীয় তদন্ত করবে।’’ নিয়োগ নিয়ে আন্দোলন করতে গিয়ে পুলিশের ধরপাকড়ের মাঝে পড়েছিলেন অরুণিমা পাল। তাঁর হাতে ইভা থাপা নামে এক মহিলা পুলিশকর্মী কামড়ে দেয় বলে অভিযোগ।

আরও পড়ুনঃ জামিন খারিজ, ফের ১৪ দিনের জন্য জেল হেফাজত অনুব্রতর

সৌগত রায় যখন এই ঘটনার নিন্দা করছেন, একেবারে উল্টো কথা শোনা গেল মেদিনীপুরের পিংলার বিধায়ক অজিত মাইতির কন্ঠে। তিনি প্রকাশ্যে চাকরিপ্রার্থীদের আন্দোলনকে তীব্র নিশানা করেছেন। তিনি কটাক্ষ করে বলেছেন, ‘পুলিশকে কামড়ালে কি পুলিশ রসগোল্লা ছুড়বে?’। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বৃহত্তর চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন এই বিধায়ক।
পুলিশের পক্ষ থেকে পাল্টা অভিযোগ করা হয়েছিল অরুণিমা পাল প্রথমে কামড় দিয়েছিল পুলিশ কর্মী ইভা থাপাকে। তারপরে রেগে গিয়ে ইভা থাপা তাঁকে কামড়ে দেয়। তারপরেই এই নিয়ে শোরগোল শুরু হয়ে গিয়েছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *