Special News Special Reports State

অনুব্রতর রক্ষাকবচ খারিজ করল সুপ্রিম কোর্ট, এবার দিল্লি নিয়ে গিয়ে জেরা?

0
(0)

খবর লাইভ : ভোট পরবর্তী হিংসা মামলায় অনুব্রত মণ্ডলকে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দেওয়া রক্ষাকবচ কার্যত খারিজ করে দিল শীর্ষ আদালত। গরু পাচারকাণ্ডে (Cattle Smuggling Case) অনুব্রত জেল হেফাজতে থাকায় ভোট পরবর্তী হিংসা মামলাতেও তাঁকে জেলে গিয়েই জেরা করতে পারবে CBI। অনুব্রত মামলায় কলকাতা হাইকোর্টকে দ্রুত শুনানি করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত (Supreme Court Of India)। যা পরিস্থিতি, এবার দিল্লি নিয়ে গিয়ে জেরা করা হতে পারে অনুব্রতকে।সুপ্রিম কোর্টের নির্দেশ, অন্য একটি মামলায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডল। ফলে এই রক্ষাকবচের এখন আর কোনও গুরুত্ব নেই।

আরও পড়ুনঃ স্কুলের শৌচাগারের ছাদ ভেঙে মর্মান্তিক মৃত্যু পড়ুয়ার! পুলিশ-জনতা খণ্ডযুদ্ধে উত্তপ্ত মোথাবাড়ি

অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলের (Anubrata Mondal Daughter Sukanya Mondal) ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচটি লটারির টাকা ঢোকার তথ্য মিলেছে।সিবিআইয়ের দাবি, সুকন্যা মণ্ডলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ধাপে ধাপে একবার ৫১ লাখ এবং পরে ৫০ লাখ টাকার সন্ধান পাওয়া গিয়েছে। মোট পাঁচটি লটারির পুরস্কার মূল্য বাবদ এই টাকা তাঁর অ্যাকাউন্টে ঢুকেছে বলে অভিযোগ। এই টাকার সঙ্গে গরু পাচার (Cattle Smuggling Case) চক্রের যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখছেন CBI গোয়েন্দারা।
পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) সময় এগিয়ে আসছে। বর্তমানে অনুব্রতর গড়ের দায়িত্ব দেওয়া হয়েছে এক বিধায়ককে। অনুব্রত মণ্ডলের অবর্তমানে দলীয় নেতৃত্বের নির্দেশ মতো আটজনের কোর কমিটি তৈরি করা হয়েছে। আর সেখানে আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে সিউড়ির বিধায়ক (Siuri TMC MLA) বিকাশ রায় চৌধুরীকে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *