খবর লাইভ : অস্ট্রেলিয়া – ১ টিউনিশিয়া – ০ প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শনিবার জেতা খুবই দরকার ছিল অস্ট্রেলিয়ার। সেই কাজটা সফল ভাবে করতে পারল তারা। শনিবার আল জানাউব স্টেডিয়ামে আয়োজিত গ্রুপ ডি-র ম্যাচে টিউনিসিয়াকে ১-০ গোলে হারাল অস্ট্রেলিয়া। ২টি ম্যাচ থেকে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩ পয়েন্ট। অন্য দিকে সমসংখ্যক খেলায় টিউনিসিয়ার ঝুলিতে রয়েছে ১ পয়েন্ট। […]
Day: November 26, 2022
সিএএ বিরোধী মুখ্যমন্ত্রীকে প্রাক্তন করার হুমকি শুভেন্দুর
খবর লাইভ : শুক্রবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সাক্ষাত নিয়ে রাজ্য রাজনীতিতে সৌজন্যের বাতাবরণ তৈরি হয়েছিল। শনিবার ঘটনাপ্রবাহে নতুন মোড়। ঠাকুরনগরের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। ঠাকুরনগরে শনিবার সিএএ ও এনআরসি-র সমর্থনে বিজেপির তরফে সভা আয়োজন করা হয়েছিল। সেই সভা থেকে সিএএ -র হয়ে জোরালো […]
বিসিসিআইয়ের সিদ্ধান্ত, ছেঁটে ফেলা হল বিরাটদের মনোবিদ আপটনকে
খবর লাইভ : একের পর এক সিদ্ধান্ত নিয়ে ছলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল থেকে রোহিত শর্মাদের লজ্জাজনক হারের পর বরখাস্ত করা হয়েছিল জাতীয় নির্বাচক কমিটিকে। আর এবার ছেড়ে দেওয়া হল ভারতীয় দলের সাপোর্ট স্টাফ তথা মনোবিদ প্যাডি আপটনকে। তাকে আর না রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। জানা যাচ্ছে, ভারতীয় দলের মনোবিদ প্যাডি আপটনের সঙ্গে […]
প্রয়াত বলিউডের বর্ষীয়ান অভিনেতা বিক্রম গোখলে
খবর লাইভ : মৃত্যুর সঙ্গে পাঞ্জা শেষ। প্রয়াত বলিউডের বর্ষীয়ান অভিনেতা বিক্রম গোখলে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। সম্প্রতি গুরুতর অসুস্থ হয়ে পুনের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বিক্রম গোখলে। শারীরিক অবস্থার অবনতির কারণে ভেন্টিলেশনে ছিলেন। চিকিৎসায় সাড়াও দিচ্ছিলেন বলে খবর এসেছিল হাসপাতাল সূত্রে। কিন্তু শেষরক্ষা হল না। গতকাল, শুক্রবার ফের শারীরিক অবস্থার অবনতি হওয়া […]
কেন্দ্রীয়ভাবে প্রাথমিক শিক্ষা পর্ষদের শিক্ষক নিয়োগের ইন্টারভিউয়ের সিদ্ধান্ত !
খবর লাইভ : প্রাথমিকের টেট শেষ হলেই শিক্ষক নিয়োগের ইন্টারভিউ নেওয়ার প্রক্রিয়া শুরু করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহের পর থেকেই ইন্টারভিউ নেওয়া্র পরিকল্পনা প্রাথমিক শিক্ষা পর্ষদের। ইতিমধ্যেই তার চূড়ান্ত প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। এমনকী ইন্টারভিউ প্রক্রিয়ার ক্ষেত্রেও পদ্ধতিগত একাধিক বদল এনেছে পর্ষদ। এতদিন বিভিন্ন জেলার প্রাথমিক শিক্ষা সংসদের অফিসগুলি ইন্টারভিউ পরিচালনা করত। বিভিন্ন […]
চোট নিয়ে কী বললেন নেইমার?
খবর লাইভ : সার্বিয়া ম্যাচে গোড়ালিতে চোট পাওয়ার কারণে গ্রুপ পর্বের বাকি দু’ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন নেইমার জুনিয়র। আর এরপরই নিজের চোট নিয়ে বিরাট বার্তা দিলেন স্বয়ং নেইমার। বললেন, হ্যাঁ, চোট রয়েছে আমার। কষ্ট হচ্ছে। ফিরে আসার সুযোগ রয়েছে আমার। সেই চেষ্টা আমি করব। নেইমারের চোটের খবর প্রকাশ পেতেই নিজের সোশ্যাল মিডিয়ায় নেইমার লেখেন,” ব্রাজিলের […]
মালদায় বিয়েবাড়ির আনন্দ মুহূর্তে ম্লান, মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ২
খবর লাইভ : বিয়েবাড়ি যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল ভাই ও বোনের। আহত হয়েছেন ১৫ জন। তাঁর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার রাতে দুর্ঘটনাটি ঘটে পুরাতন মালদার আদমপুর এলাকায় মহামায়া মন্দিরের কাছে রাজ্য হাইওয়ের উপর দুর্ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, মৃতরা হলেন অসীম সরকার (৪০) ও ছবি কর্মকার(৪৫), তারা সম্পর্কে ভাই-বোন। বাড়ি হবিবপুর থানার […]
পুলিশকে গুলি করতে বলার হুমকি দিয়ে বিতর্কে প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সুব্রতা দত্ত
খবর লাইভ : দলীয় কর্মীদের পুলিশকে গুলি করতে বলার হুমকি দিয়ে বিতর্কে জড়ালেন প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সুব্রতা দত্ত।বীরভূমে পঞ্চায়েত ভোটের প্রচারে প্রদেশ কংগ্রেসের রাজ্য সভানেত্রীর মুখে অনুব্রত-বুলি। পুলিশকে বোমা-গুলিতে শরীর ঝাঁঝরা করে দেওয়ার পরামর্শ দলীয় কর্মীদের। বীরভূমের হাঁসনে ‘ভারত জোড়ো’ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন সুব্রতা। সেখানে বক্তৃতা করতে গিয়ে দলীয় কর্মীদের পুলিশকে গুলি করার নিদান […]
ওরা উচিত শিক্ষা পেয়েছে, গুজরাটে ভোটের প্রচারে বিস্ফোরক মন্তব্য অমিত শাহর
খবর লাইভ : গুজরাটে ভোটের প্রচারে গিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। তাঁর কথায়, কংগ্রেস আমলে বাড়বাড়ন্ত ছিল দুষ্কৃতীদের। কিন্তু ২০০২-তে তাঁদের উচিত শিক্ষা দেওয়া হয়েছিল। বিজেপি-র জন্যেই গুজরাটে ‘চিরস্থায়ী শান্তি’ প্রতিষ্ঠা হয়েছে। নির্বাচনের প্রচারে গিয়ে নিজেই গুজরাট হিংসার প্রসঙ্গ তুললেন অমিত শাহ। জম্মু-কাশ্মীর থেকে বিশেষ মর্যাদা প্রত্যাহার ইস্যুতেও কংগ্রেসকে নিশানা করেছেন […]
জেলে থেকেও বীরভূমের জেলা সভাপতি থাকছেন অনুব্রত !
খবর লাইভ : পঞ্চেয়েত ভোট দরজায় কড়া নাড়ছে। জেলায় জেলায় প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল । কিন্তু, বীরভূমে কীভাবে হবে পঞ্চায়েত ভোটের প্রস্তুতি ? তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলই যে জেলে । এই পরিস্থিতিতে, শুক্রবার বীরভূম জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । বৈঠক থেকে জানা গিয়েছে, আপাতত নতুন […]










