খবর লাইভ : রাজীব গান্ধী হত্যা মামলায় ঐতিহাসিক নির্দেশ শীর্ষ আদালতের। রাজীব খুনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামি নলিনী শ্রীহরন এবং আরপি রবিচন্দ্রন-সহ মোট ৬ জনকে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের। নলিনী ও রবিচন্দ্রন ছাড়াও মুক্তি পাওয়া বাকি সাজাপ্রাপ্তরা হলেন সন্থান, মুরুগান, রবার্ট পায়াস এবং জয়কুমার। বিচারপতি বিআর গাভাই এবং বিভি নাগারথনার বেঞ্চ মে মাসে মুক্তি পাওয়া আরও এক আসামি এ জি পেরারিভালানের মামলা বিবেচনা করতে গিয়েই আজ এই নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুনঃ নয়ডায় গাড়িতে উদ্ধার ২ কোটির বেশি নগদ! পুলিশের জালে বাংলার ১ সহ মোট ৮
এই রায় প্রসঙ্গে কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জয়রাম রমেশ বলেন, রাজীব গান্ধীর খুনিদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত পুরোপুরি ভুল। কোনও ভাবেই এটা মেনে নেওয়া যায় না। জয়ারাম আরও বলেন, কংগ্রেস স্পষ্ট ভাবে এর (মুক্তির রায়ের) সমালোচনা করছে এবং এটি সম্পূর্ণ ভুল বলে তাঁরা মনে করছেন। সেই সঙ্গে তাঁর মন্তব্য, সব চেয়ে দুর্ভাগ্যজনক হল যে, সুপ্রিম কোর্ট এ বিষয়ে ভারতের ভাবাবেগের সঙ্গে সঙ্গতিপূর্ণ সিদ্ধান্ত নেয়নি।




